Dhaka Sentinel-Bangla

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত
খুলনা মেডিকেল কলেজ

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ মশিউর রহমান নামে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ মশিউর রহমান (৫৯) রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। তার বাবার নাম মোজাম্মেল হক। তার বাড়ি নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ে।

আহত মশিউর রহমান বলেন, মেয়ের জন্য খাবার কিনতে তিনি বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে তিনি গুলি ছুড়তে দেখেন।

তাকে লক্ষ্য করে গুলি করা হয়নি দাবি করে তিনি বলেন, অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার শরীরে লাগে। গুলিটি তার বাঁ পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে আছেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনাস্থল ও ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

বিষয় : খুলনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ মশিউর রহমান নামে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে। মোহাম্মদ মশিউর রহমান (৫৯) রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। তার বাবার নাম মোজাম্মেল হক। তার বাড়ি নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ে। আহত মশিউর রহমান বলেন, মেয়ের জন্য খাবার কিনতে তিনি বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে তিনি গুলি ছুড়তে দেখেন। তাকে লক্ষ্য করে গুলি করা হয়নি দাবি করে তিনি বলেন, অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার শরীরে লাগে। গুলিটি তার বাঁ পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে আছেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনাস্থল ও ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত