Dhaka Sentinel-Bangla

কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

ঢাকার কেরানীগঞ্জে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা, যানজট নিরসন এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ রবিবার বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুলাহপুরে এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং বিভিন্ন ধরনের দখল উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। উচ্ছেদ অভিযানে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে  দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত ও সড়কের জায়গা পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত সোমবার ফুটপাত থেকে দোকান সরিয়ে দিলে একদিন পরে আবার ফুটপাত দখল করে দোকান বসে যায়। তাই আজ বুলডোজার দিয়ে  সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় দুই শতাধিক অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয় । যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পুনরায় কেউ যাতে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ বা দোকানপাট বসাতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে। 

স্থানীয়রা জানান, ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। প্রশাসনের এ অভিযানে ফুটপাত ও সড়কে চলাচলের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয় : কেরাণীগঞ্জ ফুটপাত স্থাপনা ইউএনও

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
ঢাকার কেরানীগঞ্জে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা, যানজট নিরসন এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। আজ রবিবার বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুলাহপুরে এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং বিভিন্ন ধরনের দখল উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। উচ্ছেদ অভিযানে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে  দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত ও সড়কের জায়গা পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত সোমবার ফুটপাত থেকে দোকান সরিয়ে দিলে একদিন পরে আবার ফুটপাত দখল করে দোকান বসে যায়। তাই আজ বুলডোজার দিয়ে  সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় দুই শতাধিক অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয় । যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পুনরায় কেউ যাতে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ বা দোকানপাট বসাতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।  স্থানীয়রা জানান, ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। প্রশাসনের এ অভিযানে ফুটপাত ও সড়কে চলাচলের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত