Dhaka Sentinel-Bangla

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

হবিগঞ্জের মাধবপুরে ৩ হাজার ৯০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে গেছেন আরও একজন।

পুলিশ জানায়, গত ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— যশোরের মুজাহিদ (২৪), জোবায়ের (১৮) ও সিলেটের মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, আসামিরা অবৈধভাবে ভারতীয় জিরা সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় মামলা হয়েছে। গ্রেফতার তিনজনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিষয় : হবিগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
হবিগঞ্জের মাধবপুরে ৩ হাজার ৯০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে গেছেন আরও একজন। পুলিশ জানায়, গত ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— যশোরের মুজাহিদ (২৪), জোবায়ের (১৮) ও সিলেটের মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, আসামিরা অবৈধভাবে ভারতীয় জিরা সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় মামলা হয়েছে। গ্রেফতার তিনজনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত