পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের কোনো প্রমাণ এখনো না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ধনকুবের উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তার মতে, মহাবিশ্বে অন্য কোনো প্রাণ বা বুদ্ধিমান সভ্যতা থাকলেও এখন পর্যন্ত তার কোনো চিহ্ন খুঁজে না পাওয়ার বিষয়টি ভাবিয়ে তুলছে তাকে।
গত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন মাস্ক। ১৯৭৭ সালে শনাক্ত হওয়া রহস্যময় ‘ওয়াও! সিগন্যাল’ নিয়ে একটি আলোচনায় অংশ নিয়ে তিনি লেখেন, ‘ভিনগ্রহের প্রাণের কোনো চিহ্ন এখনো দেখতে না পাওয়ার বিষয়টি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে।’
১৯৭৭ সালে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা শক্তিশালী একটি বেতার সংকেত শনাক্ত করেছিলেন। ‘ওয়াও! সিগন্যাল’ নামে পরিচিত ওই সংকেতের উৎস এখনো নিশ্চিতভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। মহাকাশে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে এটি অন্যতম রহস্যময় ঘটনা।আরও পড়ুনআরও পড়ুনঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী
এর আগেও ভিনগ্রহের প্রাণ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মাস্ক। তিনি বলেছেন, পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের আসার পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ তিনি দেখেননি। স্পেসএক্সের স্যাটেলাইট নেটওয়ার্কের উদাহরণ দিয়ে তিনি বলেন, মহাকাশে চলাচলের সময় তাদের কোনো মহাকাশযানকে কখনো ভিনগ্রহের কোনো যান এড়িয়ে চলতে হয়নি।
তবে এ বিষয়ে সংশয় থাকলেও ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে আগ্রহী মাস্ক। পৃথিবীর বাইরে প্রাচীন প্রাণের চিহ্ন কিংবা অন্য কোনো বুদ্ধিমান সভ্যতার অস্তিত্বের প্রমাণ খুঁজে পাওয়ার সম্ভাবনা তাকে আগ্রহী করে তোলে।
মাস্কের সাম্প্রতিক মন্তব্যে ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। বরং মহাবিশ্বে আমরা একা কি না, সেই অমীমাংসিত প্রশ্নটিই আবার সামনে এসেছে।
বিষয় : ইলন মাস্ক

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত