Dhaka Sentinel-Bangla

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

জামালপুরে রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত বিপুল পরিমাণ মরিচ ও ধনিয়া গুড়া উদ্ধার এবং ৪ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। 

অভিযানে কাঠের গুড়া, তুষ, নিম্নমানের রং মিশ্রিত মরিচের গুড়া এবং ধনিয়া গুড়াতে ধনিয়া গাছ ও ভেজাল সামগ্রী ব্যবহারের প্রমাণ পওয়া যায়। এ সময় ১০ মণ ভেজাল মরিচের গুড়া, ৪ মণ ধনিয়া গুড়া ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। ভেজাল কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা এবং একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্টেট মো: ইমন হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত এসব বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে বিনষ্ট করা হয়।

বিষয় : কারাদণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
জামালপুরে রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত বিপুল পরিমাণ মরিচ ও ধনিয়া গুড়া উদ্ধার এবং ৪ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে।  অভিযানে কাঠের গুড়া, তুষ, নিম্নমানের রং মিশ্রিত মরিচের গুড়া এবং ধনিয়া গুড়াতে ধনিয়া গাছ ও ভেজাল সামগ্রী ব্যবহারের প্রমাণ পওয়া যায়। এ সময় ১০ মণ ভেজাল মরিচের গুড়া, ৪ মণ ধনিয়া গুড়া ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। ভেজাল কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা এবং একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্টেট মো: ইমন হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত এসব বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে বিনষ্ট করা হয়।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত