Dhaka Sentinel-Bangla

উৎসবের গান ‘কন্যা’, ইউটিউবে ভিউ ছাড়ালো ১০০ মিলিয়ন!

উৎসবের গান ‘কন্যা’, ইউটিউবে ভিউ ছাড়ালো ১০০ মিলিয়ন!

গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমা মুক্তির আগেই গানটির সুর ও কথায় মজেছিলেন দর্শক। এবার সেই জনপ্রিয়তা ছাড়িয়ে গেল নতুন উচ্চতায়।

ইউটিউবে গানটির ভিউ ১০ কোটি (১০০ মিলিয়ন) ছাড়িয়েছে। বাংলাদেশের সিনেমার গানে এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

গত বছরের ১৭ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘কন্যা’। প্রকাশের মাত্র ২০ দিনের মাথায় গানটি ১ কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ কোটিতে। অর্থাৎ,দেড় বছরে গানটি দেখেছেন কোটি কোটি দর্শক।

‘জ্বীন ৩’ সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া ও অভিনেতা সজলকে দেখা গেছে গানটির দৃশ্যে। গানটিতে ঠোঁট মিলিয়েছেন নুসরাত ফারিয়া। রঙিন সাজ, উৎসবের আমেজ আর প্রাণবন্ত পরিবেশে নির্মিত গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও গানটির প্রশংসা করেছিলেন।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।

উৎসবের আমেজে তৈরি গানটি বিয়ে, গায়েহলুদসহ নানা আয়োজনে বাজতে শুরু করে। ফলে সিনেমার গণ্ডি পেরিয়ে গানটি জায়গা করে নেয় মানুষের দৈনন্দিন উৎসবেও।

গানটির প্রথম কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শের পর জাজ মাল্টিমিডিয়া বলেছিল, ‘কন্যা’ এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাওয়া, নাচা ও বাজানো যাবে। গানটির মালিক বাংলা ভাষাভাষী সব মানুষ। ১০ কোটি ভিউয়ের মাইলফলক সেই বক্তব্যেরই যেন প্রতিফলন।

হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির সহ-প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। ‘জ্বীন ৩’-িএর টেলিভিশন পার্টনার চ্যানেল আই এবং ওটিটি পার্টনার আইস্ক্রিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


উৎসবের গান ‘কন্যা’, ইউটিউবে ভিউ ছাড়ালো ১০০ মিলিয়ন!

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমা মুক্তির আগেই গানটির সুর ও কথায় মজেছিলেন দর্শক। এবার সেই জনপ্রিয়তা ছাড়িয়ে গেল নতুন উচ্চতায়। ইউটিউবে গানটির ভিউ ১০ কোটি (১০০ মিলিয়ন) ছাড়িয়েছে। বাংলাদেশের সিনেমার গানে এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক। গত বছরের ১৭ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘কন্যা’। প্রকাশের মাত্র ২০ দিনের মাথায় গানটি ১ কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ কোটিতে। অর্থাৎ,দেড় বছরে গানটি দেখেছেন কোটি কোটি দর্শক। ‘জ্বীন ৩’ সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া ও অভিনেতা সজলকে দেখা গেছে গানটির দৃশ্যে। গানটিতে ঠোঁট মিলিয়েছেন নুসরাত ফারিয়া। রঙিন সাজ, উৎসবের আমেজ আর প্রাণবন্ত পরিবেশে নির্মিত গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও গানটির প্রশংসা করেছিলেন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। উৎসবের আমেজে তৈরি গানটি বিয়ে, গায়েহলুদসহ নানা আয়োজনে বাজতে শুরু করে। ফলে সিনেমার গণ্ডি পেরিয়ে গানটি জায়গা করে নেয় মানুষের দৈনন্দিন উৎসবেও। গানটির প্রথম কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শের পর জাজ মাল্টিমিডিয়া বলেছিল, ‘কন্যা’ এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাওয়া, নাচা ও বাজানো যাবে। গানটির মালিক বাংলা ভাষাভাষী সব মানুষ। ১০ কোটি ভিউয়ের মাইলফলক সেই বক্তব্যেরই যেন প্রতিফলন। হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির সহ-প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। ‘জ্বীন ৩’-িএর টেলিভিশন পার্টনার চ্যানেল আই এবং ওটিটি পার্টনার আইস্ক্রিন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত