Dhaka Sentinel-Bangla

সোনারগাঁয়ে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার ১২

সোনারগাঁয়ে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, ডাকাতি মামলার এক আসামি, ওয়ারেন্টভুক্ত এবং মাদকসেবনের অভিযোগে আটজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

অভিযানে মাদকসেবনের অভিযোগে গ্রেফতার আটজন হলেন- রিয়াজ (৩২), অপু বর্মন (২৪), রবিউল ইসলাম (৩৮), মাজহারুল ইসলাম (৩৬), মোতালেব (৫৩), দেওয়ান আরজু (৫৫), ডালিম হোসেন (৩৮) ও উত্তম বর্মন (১৮)। এদের মধ্যে রিয়াজের বাড়ি সোনারগাঁয়ের উদ্ধমগঞ্জ এলাকায়। অপু বর্মন, রবিউল ইসলামও একই এলাকার বাসিন্দা। মাজহারুল ইসলামের স্থায়ী ঠিকানা ঝাউচর এলাকায়।  মোতালেবের বাড়ি দৈল্যেরবাগ, দেওয়ান আরজুর বাড়ি আমবাগ এলাকায়। ডালিম হোসেনের স্থানীয় ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং বর্তমান ঠিকানা সোনারগাঁয়ের কাঁচপুর পুরান বাজার এলাকায়। উত্তম বর্মনের ঠিকানাও কাঁচপুর পুরান বাজারের জেলে পাড়া এলাকায়।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দুজন হলেন- বায়জিদ (২০) ও মাজহারুল ইসলাম মাসুম (৩২)। 

পুলিশের তথ্য অনুযায়ী, বায়জিদ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং মাজহারুল ইসলাম মাসুম কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁও পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। এছাড়া ডাকাতি মামলায় দত্তপাড়া এলাকার জাহিদ হাসান সোহান (১৯) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরের নাহিদ (১৭)-কে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানায়, গ্রেফতার নাহিদের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তেলীকুপি এলাকায়। বর্তমানে তিনি সোনারগাঁয়ের ঝাউচর মোল্লা বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বিশেষ অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গ্রেফতার সোনারগাঁ সন্ত্রাসবিরোধী ডাকাতি মামলা আসামি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


সোনারগাঁয়ে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার ১২

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, ডাকাতি মামলার এক আসামি, ওয়ারেন্টভুক্ত এবং মাদকসেবনের অভিযোগে আটজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে মাদকসেবনের অভিযোগে গ্রেফতার আটজন হলেন- রিয়াজ (৩২), অপু বর্মন (২৪), রবিউল ইসলাম (৩৮), মাজহারুল ইসলাম (৩৬), মোতালেব (৫৩), দেওয়ান আরজু (৫৫), ডালিম হোসেন (৩৮) ও উত্তম বর্মন (১৮)। এদের মধ্যে রিয়াজের বাড়ি সোনারগাঁয়ের উদ্ধমগঞ্জ এলাকায়। অপু বর্মন, রবিউল ইসলামও একই এলাকার বাসিন্দা। মাজহারুল ইসলামের স্থায়ী ঠিকানা ঝাউচর এলাকায়।  মোতালেবের বাড়ি দৈল্যেরবাগ, দেওয়ান আরজুর বাড়ি আমবাগ এলাকায়। ডালিম হোসেনের স্থানীয় ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং বর্তমান ঠিকানা সোনারগাঁয়ের কাঁচপুর পুরান বাজার এলাকায়। উত্তম বর্মনের ঠিকানাও কাঁচপুর পুরান বাজারের জেলে পাড়া এলাকায়। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দুজন হলেন- বায়জিদ (২০) ও মাজহারুল ইসলাম মাসুম (৩২)।  পুলিশের তথ্য অনুযায়ী, বায়জিদ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং মাজহারুল ইসলাম মাসুম কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁও পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। এছাড়া ডাকাতি মামলায় দত্তপাড়া এলাকার জাহিদ হাসান সোহান (১৯) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরের নাহিদ (১৭)-কে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ জানায়, গ্রেফতার নাহিদের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তেলীকুপি এলাকায়। বর্তমানে তিনি সোনারগাঁয়ের ঝাউচর মোল্লা বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বিশেষ অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত