Dhaka Sentinel-Bangla

ধর্ষণের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

ধর্ষণের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত।

সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এ রায় দেন। খবর আল জাজিরার। 

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে গত সপ্তাহে দোষী সাব্যস্ত হন ৫১ বছর বয়সি রাসেল ব্র্যান্ড।

মাদক ও অ্যালকোহলে আসক্তি এবং বিতর্কিত স্ট্যান্ডআপ কমেডির জন্য পরিচিত এই ব্রিটিশ তারকা নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। তার দাবি ছিল, নারীদের সঙ্গে তার সব সম্পর্কই ছিল পারস্পরিক সম্মতিতে।

তবে বৃহস্পতিবার আটজন পুরুষ ও চারজন নারী বিচারকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড ছয় অভিযোগকারীর মধ্যে চারজনের ওপর চালানো যৌন নিপীড়নের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেন। অবশ্য তার বিরুদ্ধে ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং শালীনতাবিরোধী আচরণের চেষ্টার একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

সাজা ঘোষণার শুনানিতে ভুক্তভোগীরা তাদের ওপর চালানো নির্যাতনের কারণে সৃষ্ট মানসিক যন্ত্রণা ও দীর্ঘমেয়াদি প্রভাবের কথা তুলে ধরেন।

আরও পড়ুনআরও পড়ুন‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

সাজা ঘোষণার সময় বিচারক জোয়েল বেনাথান রাসেল ব্র্যান্ডকে ‘যৌন শিকারি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ব্র্যান্ড মনে করতেন, খ্যাতি থাকলে যখন যেভাবে ইচ্ছা আচরণ করা যায় এবং সাধারণ ভদ্র মানুষের মতো নিয়মকানুন মেনে চলার প্রয়োজন নেই।

নারীদের প্রতি তার আচরণে ‘উদাসীনতা ও ঔদ্ধত্যপূর্ণ অবজ্ঞা’ ছিল বলেও মন্তব্য করেন বিচারক।

তিনি বলেন, ‘প্রায় ২০ বছর আগে রাসেল ব্র্যান্ড, আপনি জনপ্রিয় হয়ে উঠছিলেন। আপনি ছিলেন বুদ্ধিমান, অনেকের চোখে মজার ও আকর্ষণীয়। একই সঙ্গে আপনি একজন যৌন শিকারিও হয়ে উঠেছিলেন।’

বিচার চলাকালে নিজেকে ধর্মপ্রাণ খ্রিষ্টান হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিলেন রাসেল ব্র্যান্ড। তবে সাজা ঘোষণার শুনানিতে তাকে তেমন কোনো আবেগ প্রকাশ করতে দেখা যায়নি। তিনি বরাবরই সম্মতি ছাড়া যৌন সম্পর্কের অভিযোগ অস্বীকার করে আসছেন।

তার আইনজীবী ইয়ান উইন্টার বলেন, রাসেল ব্র্যান্ড এখন আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন মানুষ। দীর্ঘদিন ধরেই তার মধ্যে এই পরিবর্তন এসেছে। তিনি মাদক ও অ্যালকোহলের আসক্তি থেকেও মুক্তি পেয়েছেন।

বিষয় : কারাদণ্ড ধর্ষণ যুক্তরাজ্য অভিনেতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


ধর্ষণের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এ রায় দেন। খবর আল জাজিরার।  ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে গত সপ্তাহে দোষী সাব্যস্ত হন ৫১ বছর বয়সি রাসেল ব্র্যান্ড। মাদক ও অ্যালকোহলে আসক্তি এবং বিতর্কিত স্ট্যান্ডআপ কমেডির জন্য পরিচিত এই ব্রিটিশ তারকা নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। তার দাবি ছিল, নারীদের সঙ্গে তার সব সম্পর্কই ছিল পারস্পরিক সম্মতিতে। তবে বৃহস্পতিবার আটজন পুরুষ ও চারজন নারী বিচারকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড ছয় অভিযোগকারীর মধ্যে চারজনের ওপর চালানো যৌন নিপীড়নের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেন। অবশ্য তার বিরুদ্ধে ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং শালীনতাবিরোধী আচরণের চেষ্টার একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। সাজা ঘোষণার শুনানিতে ভুক্তভোগীরা তাদের ওপর চালানো নির্যাতনের কারণে সৃষ্ট মানসিক যন্ত্রণা ও দীর্ঘমেয়াদি প্রভাবের কথা তুলে ধরেন। আরও পড়ুনআরও পড়ুন‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’ সাজা ঘোষণার সময় বিচারক জোয়েল বেনাথান রাসেল ব্র্যান্ডকে ‘যৌন শিকারি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ব্র্যান্ড মনে করতেন, খ্যাতি থাকলে যখন যেভাবে ইচ্ছা আচরণ করা যায় এবং সাধারণ ভদ্র মানুষের মতো নিয়মকানুন মেনে চলার প্রয়োজন নেই। নারীদের প্রতি তার আচরণে ‘উদাসীনতা ও ঔদ্ধত্যপূর্ণ অবজ্ঞা’ ছিল বলেও মন্তব্য করেন বিচারক। তিনি বলেন, ‘প্রায় ২০ বছর আগে রাসেল ব্র্যান্ড, আপনি জনপ্রিয় হয়ে উঠছিলেন। আপনি ছিলেন বুদ্ধিমান, অনেকের চোখে মজার ও আকর্ষণীয়। একই সঙ্গে আপনি একজন যৌন শিকারিও হয়ে উঠেছিলেন।’ বিচার চলাকালে নিজেকে ধর্মপ্রাণ খ্রিষ্টান হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিলেন রাসেল ব্র্যান্ড। তবে সাজা ঘোষণার শুনানিতে তাকে তেমন কোনো আবেগ প্রকাশ করতে দেখা যায়নি। তিনি বরাবরই সম্মতি ছাড়া যৌন সম্পর্কের অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবী ইয়ান উইন্টার বলেন, রাসেল ব্র্যান্ড এখন আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন মানুষ। দীর্ঘদিন ধরেই তার মধ্যে এই পরিবর্তন এসেছে। তিনি মাদক ও অ্যালকোহলের আসক্তি থেকেও মুক্তি পেয়েছেন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত