Dhaka Sentinel-Bangla

সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন যিনি

সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন যিনি

সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন দেশটির সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

৫২ বছর বয়সী বেনকেনস্টেইন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। সাউথ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ। বর্তমানে ইংলিশ কাউন্টি ক্লাব ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কোচিংয়েও রয়েছে বেনকেনস্টেইনের সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো কাউন্টি দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সাউথ আফ্রিকার একাধিক ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন যিনি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন দেশটির সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ৫২ বছর বয়সী বেনকেনস্টেইন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। সাউথ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ। বর্তমানে ইংলিশ কাউন্টি ক্লাব ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কোচিংয়েও রয়েছে বেনকেনস্টেইনের সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো কাউন্টি দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সাউথ আফ্রিকার একাধিক ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত