Dhaka Sentinel-Bangla

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলা জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলা জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার
ইনসেটে বহিষ্কারের চিঠি ও বহিষ্কৃত মারুফ হাসান

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়ায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তীতে সোমবার দুপুরে সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন।

এতে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

সংগঠনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারুফ হাসানের এ ধরনের সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ নভেম্বর থেকে তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, তিনি বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মাঝখানে অসুস্থতার কারণে একটু নিষ্ক্রিয় ছিলেন। তার দাবি, সেদিন বক্তব্য দেওয়ার সময় তার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল, তবে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

এদিকে আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলার সময় জেলা প্রশাসকের নীরব থাকার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে জেলা ছাত্রদল। ঘটনার দিন সন্ধ্যায় জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেয় সংগঠনটি।

বিষয় : জয়পুরহাট বঙ্গবন্ধু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


শেখ মুজিবকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলা জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়ায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তীতে সোমবার দুপুরে সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন। এতে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।  সংগঠনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারুফ হাসানের এ ধরনের সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ নভেম্বর থেকে তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, তিনি বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মাঝখানে অসুস্থতার কারণে একটু নিষ্ক্রিয় ছিলেন। তার দাবি, সেদিন বক্তব্য দেওয়ার সময় তার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল, তবে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এদিকে আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলার সময় জেলা প্রশাসকের নীরব থাকার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে জেলা ছাত্রদল। ঘটনার দিন সন্ধ্যায় জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেয় সংগঠনটি।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত