Dhaka Sentinel-Bangla

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা
নিউগিনি আবাসন প্রকল্পের সামনে বেশকিছু লোকজনকে জড়ো হতে দেখা যায়। ৭ নভেম্বরছবি: ভিডিও ফুটেজ থেকে নেওয়া

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ নামের আবাসন প্রকল্পে গত শনিবার বিকেলে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুরুষ ও ৪ নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর উল্টো ওই আবাসন প্রকল্পের মালিকের বিরুদ্ধেই মামলা হয়েছে।

নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, আমাকে আসামি করে মামলা করা হলো। তখন পুলিশ কিছু বলেনি। আমি যখন মামলা করতে গেলাম, তখন পুলিশ বলে কয়েকজনের নাম বাদ দিতে। তাই আমি মামলা করিনি।’

মো. নাজিম উদ্দিন ভূঁইয়া  জানান, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নিউগিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন।

ওসি আরও বলেন, তিনি (নাজিম উদ্দিন) থানায় মামলা করতে এসেছিলেন, তবে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিকে আসামি করতে চেয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজি না হওয়ায় তিনি মামলা না করে চলে গেছেন।

পুলিশ সূত্র জানায়, নাজিম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে মামলার বাদী নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেলে একদল যুবক নিউগিনি আবাসন প্রকল্পের ভেতরের একটি ফটকে গিয়ে হামলা চালায়। পরে ভেতরে ঢুকে তারা বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। নাজিম উদ্দিন ভূঁইয়ার অভিযোগ, আগের হামলার ঘটনায় জামিনে মুক্ত হয়ে আসামিরা সন্ত্রাসী ভাড়া করে তাঁর প্রকল্পে আবার এ হামলা করিয়েছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের ওই প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সে সময় সেখানে থাকা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনাটি নিয়ে সালমান মুক্তাদিরের পোস্ট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বরের হামলার ঘটনায় অন্যতম ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যুবরাজ মিরপুরের ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেন। তখন মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ হামলা চালাতে ইব্রাহিমের সঙ্গে এক কোটি টাকার চুক্তি করেন। পরে ইব্রাহিম লোকজন জড়ো করে যুবরাজকে হামলার দায়িত্ব দেন।

২৬ সেপ্টেম্বরের ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে আটজন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ওই হামলায় জড়িত আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় : গ্রেপ্তার পুলিশ ভাঙচুর মামলা হামলা আবাসন খাত আবাসন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ নামের আবাসন প্রকল্পে গত শনিবার বিকেলে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুরুষ ও ৪ নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর উল্টো ওই আবাসন প্রকল্পের মালিকের বিরুদ্ধেই মামলা হয়েছে। নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, আমাকে আসামি করে মামলা করা হলো। তখন পুলিশ কিছু বলেনি। আমি যখন মামলা করতে গেলাম, তখন পুলিশ বলে কয়েকজনের নাম বাদ দিতে। তাই আমি মামলা করিনি।’ মো. নাজিম উদ্দিন ভূঁইয়া  জানান, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নিউগিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। ওসি আরও বলেন, তিনি (নাজিম উদ্দিন) থানায় মামলা করতে এসেছিলেন, তবে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিকে আসামি করতে চেয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজি না হওয়ায় তিনি মামলা না করে চলে গেছেন। পুলিশ সূত্র জানায়, নাজিম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে মামলার বাদী নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেলে একদল যুবক নিউগিনি আবাসন প্রকল্পের ভেতরের একটি ফটকে গিয়ে হামলা চালায়। পরে ভেতরে ঢুকে তারা বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। নাজিম উদ্দিন ভূঁইয়ার অভিযোগ, আগের হামলার ঘটনায় জামিনে মুক্ত হয়ে আসামিরা সন্ত্রাসী ভাড়া করে তাঁর প্রকল্পে আবার এ হামলা করিয়েছেন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের ওই প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সে সময় সেখানে থাকা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনাটি নিয়ে সালমান মুক্তাদিরের পোস্ট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বরের হামলার ঘটনায় অন্যতম ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যুবরাজ মিরপুরের ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেন। তখন মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ হামলা চালাতে ইব্রাহিমের সঙ্গে এক কোটি টাকার চুক্তি করেন। পরে ইব্রাহিম লোকজন জড়ো করে যুবরাজকে হামলার দায়িত্ব দেন। ২৬ সেপ্টেম্বরের ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে আটজন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ওই হামলায় জড়িত আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত