Dhaka Sentinel-Bangla

নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি
ফার্মগেটে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, জ্বলন্ত বাসের ধোঁয়ায় ঢেকে মেট্রোরেল স্টেশন। আজ সোমবার সন্ধ্যার পরেছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেওয়া হয়েছে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্রীরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যান।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেওয়া হয়। এরপর ধোঁয়া স্টেশনের ভেতর ঢুকে যায়। এ সময় ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে স্টেশনের ভেতরে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র বলছে, ডিজেল জেনারেটরে এক হাজার লিটারের মতো ডিজেল রয়েছে। বাসের আগুন ডিজেল জেনারেটরে ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত। সে কারণে যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান প্রথম আলোকে বলেন, যে বাসে আগুন দেওয়া হয়েছে, সেটির কোনো যাত্রী ও চালককে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কারা বাসে আগুন দিয়েছে, সেটা শনাক্তের চেষ্টা চলছে।

বিষয় : বাসে আগুন মেট্রোরেল স্টেশন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেওয়া হয়েছে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্রীরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যান। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেওয়া হয়। এরপর ধোঁয়া স্টেশনের ভেতর ঢুকে যায়। এ সময় ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে স্টেশনের ভেতরে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র বলছে, ডিজেল জেনারেটরে এক হাজার লিটারের মতো ডিজেল রয়েছে। বাসের আগুন ডিজেল জেনারেটরে ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত। সে কারণে যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান প্রথম আলোকে বলেন, যে বাসে আগুন দেওয়া হয়েছে, সেটির কোনো যাত্রী ও চালককে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কারা বাসে আগুন দিয়েছে, সেটা শনাক্তের চেষ্টা চলছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত