Dhaka Sentinel-Bangla

স্পেনের দল ঘোষণায় ফুয়েন্তের চমক, ডেকেছেন ৫ নতুন মুখ

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচ বাকি। নভেম্বর উইন্ডোতে আসন্ন দুই ম্যাচেকে সামনে রেখে স্পেনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেই দলে তিনি আন্তর্জাতিক ফুটবলে অনভিষিক্ত পাঁচ ফুটবলারকে ডেকেছেন।  গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে স্পেনের আসন্ন ম্যাচগুলোয় প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ড। আগামী ১২ নভেম্বর প্রাগে স্বাগতিক চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। এরপর ১৫ নভেম্বর লা ফুয়েন্তের দল নিজেদের মাঠ মেট্রোপলিটনো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। দে লা ফুয়েন্তের ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আলভারো ভালেস, হাকোবো রামোন, মার্ক রোকা, পাবলো বারিওস ও আন্দের বারেনেচেয়া। তবে বারিওস ও বারেনেচেয়া এর আগেও এই কোচের অধীনে ক্লাবে খেলেছেন।  এর বাইরে স্পেনের স্কোয়াডে ফিরেছেন হুয়ান গার্সিয়া ও পেদ্রো পোরো। চোটের কারণে সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি এই দুই বিশ্বকাপজয়ী ফুটবলার। সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতির তুলনায় এবার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে হচ্ছে স্পেনের কোচকে। অধিনায়ক রদ্রি ও দানি ওলমো চোটের কারণে ডাক পাননি। দুজনই দে লা ফুয়েন্তের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এ ছাড়া ওয়েম্বলিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ায় এবার নেই এরিক গার্সিয়াও। স্পেনের ঘোষিত ২৭ সদস্যের দল গোলরক্ষক: উনাই সিমন, দাভিদ রায়া, হোয়ান গার্সিয়া ও আলভারো ভায়েস। ডিফেন্ডার: আয়মেরিক লাপোর্তে, পাও কুবরসি, মার্ক পুবিল, ডিন হাউসেন, পেদ্রো পোরো, জ্যাকোবো রামন, মার্ক কুকুরেয়া ও আলেহান্দ্রো গ্রিমালদো। মিডফিল্ডার: ফাবিয়ান রুইজ, পেদ্রি, মিকেল মেরিনো, মার্টিন জুবিমেন্দি, আলেহান্দ্রো বায়েনা, ফেরমিন লোপেজ, পাবলো বারিওস ও মার্ক রোকা। ফরোয়ার্ড: মিকেল ওইয়ারসাবাল, ফেরান তোরেস, রবার্তো ফের্নান্দেজ, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো ও আন্দের বারেনেচিয়া।  

স্পেনের দল ঘোষণায় ফুয়েন্তের চমক, ডেকেছেন ৫ নতুন মুখ