Dhaka Sentinel-Bangla

৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

আগামীকাল রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি কিনা, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দিনটি সবার জন্য সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। শ্যামাপূজা উপলক্ষে দিনটি নির্ধারিত রয়েছে ঐচ্ছিক ছুটি হিসেবে।

ফলে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। তবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার উদ্যাপিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারিত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী।

অর্থাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আদালতের জন্য ৮ নভেম্বর কোনো সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। এসব প্রতিষ্ঠান নিয়মিত কর্মদিবসের মতোই চলবে।

মূলত শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি এবং পরদিন শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ৮ নভেম্বরও সরকারি ছুটি থাকার গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর সাধারণ ছুটি হলেও ৮ নভেম্বর সবার জন্য সরকারি ছুটি নয়।

বিষয় : ছুটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
আগামীকাল রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি কিনা, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দিনটি সবার জন্য সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। শ্যামাপূজা উপলক্ষে দিনটি নির্ধারিত রয়েছে ঐচ্ছিক ছুটি হিসেবে। ফলে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। তবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার উদ্যাপিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারিত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী। অর্থাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আদালতের জন্য ৮ নভেম্বর কোনো সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। এসব প্রতিষ্ঠান নিয়মিত কর্মদিবসের মতোই চলবে। মূলত শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি এবং পরদিন শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ৮ নভেম্বরও সরকারি ছুটি থাকার গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর সাধারণ ছুটি হলেও ৮ নভেম্বর সবার জন্য সরকারি ছুটি নয়।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত