Dhaka Sentinel-Bangla

৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি

৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি

৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কয়েকটি বিসিএসের গেজেট প্রকাশের পর প্রার্থীদের পদায়ন কার্যক্রম চলছে। এসব কার্যক্রম শেষ হলে ৫০তম বিসিএসের ফল প্রকাশের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছে পিএসসি।

এক বছরের মধ্যে একটি বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছিল পিএসসি। এ পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএসের কার্যক্রম এক বছরের মধ্যে শেষ করতে হলে আগামী ২৫ নভেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কমিশনকে।

পিএসসির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, রিপিট ক্যাডার ঠেকাতে ‘ধীর চলো নীতি’ অনুসরণ করছে কমিশন। অর্থাৎ, একটি বিসিএসের গেজেট প্রকাশের আগে পরবর্তী বিসিএসের ফল প্রকাশ করা হলে একই প্রার্থী অন্য ক্যাডার একই ক্যাডারে পুনরায় সুপারিশ পেতে পারেন। এ কারণে গেজেট প্রকাশের পর প্রার্থীদের পদায়ন শেষ হলে তারপর ফল প্রকাশ করতে চায় পিএসসি।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘৫০তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফল তৈরির কার্যক্রম চলছে। ফল প্রকাশের বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’

২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২৬ সালের ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলির ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি। গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু গত ১১ আগস্ট থেকে। যা শেষ হয় গত ২৯ সেপ্টেম্বর।

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদের সংখ্যা ৬৫০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কয়েকটি বিসিএসের গেজেট প্রকাশের পর প্রার্থীদের পদায়ন কার্যক্রম চলছে। এসব কার্যক্রম শেষ হলে ৫০তম বিসিএসের ফল প্রকাশের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছে পিএসসি। এক বছরের মধ্যে একটি বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছিল পিএসসি। এ পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএসের কার্যক্রম এক বছরের মধ্যে শেষ করতে হলে আগামী ২৫ নভেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কমিশনকে। পিএসসির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, রিপিট ক্যাডার ঠেকাতে ‘ধীর চলো নীতি’ অনুসরণ করছে কমিশন। অর্থাৎ, একটি বিসিএসের গেজেট প্রকাশের আগে পরবর্তী বিসিএসের ফল প্রকাশ করা হলে একই প্রার্থী অন্য ক্যাডার একই ক্যাডারে পুনরায় সুপারিশ পেতে পারেন। এ কারণে গেজেট প্রকাশের পর প্রার্থীদের পদায়ন শেষ হলে তারপর ফল প্রকাশ করতে চায় পিএসসি। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘৫০তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফল তৈরির কার্যক্রম চলছে। ফল প্রকাশের বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’ ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২৬ সালের ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলির ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি। গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু গত ১১ আগস্ট থেকে। যা শেষ হয় গত ২৯ সেপ্টেম্বর। ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদের সংখ্যা ৬৫০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত