Dhaka Sentinel-Bangla

দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি শুরু হয়। পান্থপথ, ফার্মগেট, গ্রিন রোড, বাংলামোটর, কলাবাগান ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা কমার মধ্য দিয়ে শীতের আমেজ বাড়তে পারে। উত্তরাঞ্চলে শীতের আভাস পাওয়া গেলেও দেশের অন্যান্য এলাকায় এখনই শীতের তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের ৯ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের স্বাভাবিক অবস্থান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে বলা হয়, প্রথম দিন বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের সসর্বনিম্ন তাপমাত্রা ছল তেঁতুলিয়া ১৫ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ঢাকায় ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা