Dhaka Sentinel-Bangla

আইনজীবীকে দুই বছর মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী মো. শাহেদুল হককে দুই বছরের জন্য মামলা পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।  চিঠিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে শাহেদুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গত ১৪ অক্টোবর তিনি নোটিশের জবাব দেন। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় এবং অপরাধ স্বীকারোক্তির বিষয়টি গুরুতর বিবেচনায় নিয়ে আগামী দুই বছরের জন্য চট্টগ্রামের আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে তার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর নগরের হালিশহর থানার একটি নালিশি মামলায় আসামি এমরান চৌধুরীর জামিন শুনানির সময় আইনজীবী শাহেদুল হকের কথা জড়িয়ে যাওয়া ও অস্বাভাবিক আচরণের বিষয়টি আদালতের নজরে আসে। আদালতের আদেশে উল্লেখ করা হয়, শুনানির সময় তার কথা জড়িয়ে যাচ্ছিল এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ মোস্তফা।    

আইনজীবীকে দুই বছর মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা