Dhaka Sentinel-Bangla

ছয় দশক পর ইয়র্কশায়ারের উপকূলে ধরা পড়ল বিশালাকার ব্লুফিন টুনা

ছয় দশক পর ইয়র্কশায়ারের উপকূলে ধরা পড়ল বিশালাকার ব্লুফিন টুনা
ষাটের দশকের পর এই প্রথম উত্তর সাগর থেকে বাজারে বিক্রির জন্য ব্লুফিন টুনা ধরা হলোদ্য গার্ডিয়ান

ছয় দশকেরও বেশি সময় পর যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূলে ধরা পড়েছে দুটি বিশালাকার ব্লুফিন টুনা মাছ। সামুদ্রিক প্রাণী সংরক্ষণে এটিকে বড় সাফল্য হিসেবে দেখছেন গবেষকেরা। একসময় অতিরিক্ত মাছ শিকারের কারণে প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল এই প্রজাতি। এখন সংরক্ষণের উদ্যোগে আবারও পুরোনো আবাসস্থলে ফিরতে শুরু করেছে মাছগুলো।

গত আগস্টের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের হুইটবি উপকূলে এক দিনের ব্যবধানে মাছ দুটি ধরা পড়ে। ষাটের দশকের পর এই প্রথম উত্তর সাগর থেকে বাজারে বিক্রির জন্য ব্লুফিন টুনা ধরা হলো। যদিও আগের কয়েক বছরে ইয়র্কশায়ারের আশপাশের সমুদ্রে এই মাছের দেখা মিলেছিল।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালের অধ্যাপক রডনি ফরস্টার বলেন, মাছটির ফিরে আসা সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার একটি সাফল্যের গল্প। সত্তর ও আশির দশকে ভূমধ্যসাগরে প্রজননক্ষেত্রে অতিরিক্ত শিকারের কারণে ব্লুফিন টুনা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরে মাছটির সংখ্যা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে এদের সংখ্যা। এখন আবার যুক্তরাজ্যের পুরোনো আবাসস্থল এমনকি বাল্টিক সাগরেও ছড়িয়ে পড়ছে এরা।

ইয়র্কশায়ারের উপকূলে শুধু ব্লুফিন টুনাসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর সংখ্যাও বাড়ছে। গত এক দশকে উত্তর সাগরে মিনকে তিমি ও বটলনোজ ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।

মেরিন বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষক ব্রাইস স্টুয়ার্টের মতে, যুক্তরাজ্যের সমুদ্রে ব্লুফিন টুনার ফিরে আসা অসাধারণ ঘটনা। আটলান্টিক টুনা সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে এই প্রজাতির সংখ্যা আবার বাড়ানো সম্ভব হয়েছে।

তবে মাছটির ফিরে আসার পেছনে শুধু সংরক্ষণ কার্যক্রমই কাজ করছে না। উত্তর সাগরের পানির তাপমাত্রা বাড়াও একটি কারণ হতে পারে। তাপমাত্রা বাড়লে ব্লুফিন টুনার প্রধান খাবার হেরিং ও স্প্র্যাটের মতো ছোট মাছের জন্য পরিবেশ অনুকূল হয়। ফলে এসব মাছের সংখ্যা বাড়লে টুনার খাবারও সহজলভ্য হয়।

হুইটবি উপকূলে ধরা পড়া দুটি টুনার প্রতিটির ওজন ছিল প্রায় ৩২০ কেজি। দক্ষিণ উপকূলে সাধারণত যে আকারের টুনা পাওয়া যায়, এগুলো তার প্রায় দ্বিগুণ।

তবে মাছটির পুরোনো আবাসস্থলে স্থায়ীভাবে ফিরে আসার পথে এখনো বাধা রয়েছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রদূষণ ও অবৈধ মাছ শিকার এদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। গবেষকদের আশা, যথাযথ সংরক্ষণ ও মাছ ধরার নিয়ম মেনে চললে ইয়র্কশায়ারের উপকূলে আবারও ভালোভাবে টিকে থাকতে পারবে ব্লুফিন টুনা। এমনকি স্কটল্যান্ডের জলসীমাতেও ছড়িয়ে পড়তে পারে।

বিষয় : জানা অজানা কিআ মাছ প্রকৃতি কিআ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ছয় দশক পর ইয়র্কশায়ারের উপকূলে ধরা পড়ল বিশালাকার ব্লুফিন টুনা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
ছয় দশকেরও বেশি সময় পর যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূলে ধরা পড়েছে দুটি বিশালাকার ব্লুফিন টুনা মাছ। সামুদ্রিক প্রাণী সংরক্ষণে এটিকে বড় সাফল্য হিসেবে দেখছেন গবেষকেরা। একসময় অতিরিক্ত মাছ শিকারের কারণে প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল এই প্রজাতি। এখন সংরক্ষণের উদ্যোগে আবারও পুরোনো আবাসস্থলে ফিরতে শুরু করেছে মাছগুলো। গত আগস্টের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের হুইটবি উপকূলে এক দিনের ব্যবধানে মাছ দুটি ধরা পড়ে। ষাটের দশকের পর এই প্রথম উত্তর সাগর থেকে বাজারে বিক্রির জন্য ব্লুফিন টুনা ধরা হলো। যদিও আগের কয়েক বছরে ইয়র্কশায়ারের আশপাশের সমুদ্রে এই মাছের দেখা মিলেছিল। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালের অধ্যাপক রডনি ফরস্টার বলেন, মাছটির ফিরে আসা সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার একটি সাফল্যের গল্প। সত্তর ও আশির দশকে ভূমধ্যসাগরে প্রজননক্ষেত্রে অতিরিক্ত শিকারের কারণে ব্লুফিন টুনা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরে মাছটির সংখ্যা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে এদের সংখ্যা। এখন আবার যুক্তরাজ্যের পুরোনো আবাসস্থল এমনকি বাল্টিক সাগরেও ছড়িয়ে পড়ছে এরা। ইয়র্কশায়ারের উপকূলে শুধু ব্লুফিন টুনাসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর সংখ্যাও বাড়ছে। গত এক দশকে উত্তর সাগরে মিনকে তিমি ও বটলনোজ ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। মেরিন বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষক ব্রাইস স্টুয়ার্টের মতে, যুক্তরাজ্যের সমুদ্রে ব্লুফিন টুনার ফিরে আসা অসাধারণ ঘটনা। আটলান্টিক টুনা সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে এই প্রজাতির সংখ্যা আবার বাড়ানো সম্ভব হয়েছে। তবে মাছটির ফিরে আসার পেছনে শুধু সংরক্ষণ কার্যক্রমই কাজ করছে না। উত্তর সাগরের পানির তাপমাত্রা বাড়াও একটি কারণ হতে পারে। তাপমাত্রা বাড়লে ব্লুফিন টুনার প্রধান খাবার হেরিং ও স্প্র্যাটের মতো ছোট মাছের জন্য পরিবেশ অনুকূল হয়। ফলে এসব মাছের সংখ্যা বাড়লে টুনার খাবারও সহজলভ্য হয়। হুইটবি উপকূলে ধরা পড়া দুটি টুনার প্রতিটির ওজন ছিল প্রায় ৩২০ কেজি। দক্ষিণ উপকূলে সাধারণত যে আকারের টুনা পাওয়া যায়, এগুলো তার প্রায় দ্বিগুণ। তবে মাছটির পুরোনো আবাসস্থলে স্থায়ীভাবে ফিরে আসার পথে এখনো বাধা রয়েছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রদূষণ ও অবৈধ মাছ শিকার এদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। গবেষকদের আশা, যথাযথ সংরক্ষণ ও মাছ ধরার নিয়ম মেনে চললে ইয়র্কশায়ারের উপকূলে আবারও ভালোভাবে টিকে থাকতে পারবে ব্লুফিন টুনা। এমনকি স্কটল্যান্ডের জলসীমাতেও ছড়িয়ে পড়তে পারে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত