Dhaka Sentinel-Bangla

রাজনৈতিক বড় ভাইয়ের নির্দেশে বাসে আগুন, পুলিশের কাছে স্বীকারোক্তি

রাজনৈতিক বড় ভাইয়ের নির্দেশে বাসে আগুন, পুলিশের কাছে স্বীকারোক্তি
মো. হোসেন মিয়া। ইত্তেফাক কোলাজ।

রাজনৈতিক বড় ভাইয়ের নির্দেশে রাজধানীর কাফরুলে বাসে আগুন দিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মো. হোসেন মিয়া নামে একজন। 

তার দাবি, নির্দেশদাতা যুবরাজ কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। হোসেন নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।  পুলিশের কাছে দেওয়া বক্তব্যে হোসেন বলেন, আমার রাজনৈতিক বড় ভাই যুবরাজ আমাকে বাসে আগুন দিতে পাঠিয়েছে। তার কথামতো গাড়িতে পেট্রোল ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেই।

ডিসি মোহাম্মদ নাছের রিকাবদার হোসেন  বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তার দেওয়া বক্তব্যগুলো যাচাই-বাছাই ও তদন্ত করে দেখা হচ্ছে। বাসে আগুন দেওয়ার বিষয়ে তার প্রাথমিক স্বীকারোক্তির ভিডিও ধারণ করে রাখা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে ঢাকা মেট্রো-ব-১২-৭৪৭৪ নম্বরের আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের দোকানদাররা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বাসে আগুন দেওয়ার সময় মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

বিষয় : আগুন ঢাকা পুলিশ মিরপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


রাজনৈতিক বড় ভাইয়ের নির্দেশে বাসে আগুন, পুলিশের কাছে স্বীকারোক্তি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
রাজনৈতিক বড় ভাইয়ের নির্দেশে রাজধানীর কাফরুলে বাসে আগুন দিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মো. হোসেন মিয়া নামে একজন।  তার দাবি, নির্দেশদাতা যুবরাজ কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। হোসেন নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।  পুলিশের কাছে দেওয়া বক্তব্যে হোসেন বলেন, আমার রাজনৈতিক বড় ভাই যুবরাজ আমাকে বাসে আগুন দিতে পাঠিয়েছে। তার কথামতো গাড়িতে পেট্রোল ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেই। ডিসি মোহাম্মদ নাছের রিকাবদার হোসেন  বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তার দেওয়া বক্তব্যগুলো যাচাই-বাছাই ও তদন্ত করে দেখা হচ্ছে। বাসে আগুন দেওয়ার বিষয়ে তার প্রাথমিক স্বীকারোক্তির ভিডিও ধারণ করে রাখা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে ঢাকা মেট্রো-ব-১২-৭৪৭৪ নম্বরের আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের দোকানদাররা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বাসে আগুন দেওয়ার সময় মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত