Dhaka Sentinel-Bangla

মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
মধ্যরাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি ও বিভিন্ন রাজনৈতিক কার্যালয়সহ জেলার একাধিক স্থানে এসব নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও ঘিওর বাসস্ট্যান্ডের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় রাতভর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাগুলোর পর নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : ককটেল বিস্ফোরণ মানিকগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
মানিকগঞ্জে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি ও বিভিন্ন রাজনৈতিক কার্যালয়সহ জেলার একাধিক স্থানে এসব নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও ঘিওর বাসস্ট্যান্ডের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় রাতভর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাগুলোর পর নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত