Dhaka Sentinel-Bangla

অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?

অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?
প্রতীকী ছবি

চীনে অবসের যাওয়া প্রবীণ ও আগাম অবসর নেওয়া ব্যক্তিদের মধ্যে ভ্রমণের এক ব্যতিক্রমী ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠছে, অপরিচিতদের সঙ্গে নিজের বসতঘর অদলবদল। হোটেল খরচের বড় অঙ্কের টাকা না গুনেই নতুন নতুন স্থান ঘুরে দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগ বাড়াতে এই পন্থা বেছে নিচ্ছেন প্রবীণরা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এই ব্যবস্থায় ভ্রমণকারীরা পরস্পরকে নিজেদের ঘরের চাবি বুঝিয়ে দেন এবং একে অপরের বাসায় অবস্থান করেন। এটি সাধারণত দুটি উপায়ে হয়, উভয় পক্ষ একই সময়ে একে অপরের বাড়িতে থাকবেন অথবা একজন আগে অতিথিকে আপ্যায়ন করবেন এবং পরবর্তী সুবিধাজনক সময়ে ফেরত সফরটি করবেন।

অবসরপ্রাপ্তদের অনেকের জন্য এটি কেবল আর্থিক সাশ্রয়ই নয়, বরং স্থানীয় সমাজের সঙ্গে পরিচিত হওয়া এবং নতুন বন্ধু তৈরির সুযোগ এনে দেয়। যেমন, ঝেজিয়াং প্রদেশের অবসরপ্রাপ্ত শিক্ষক উ জিয়াওপিং নানজিংয়ের এক বয়স্ক ব্যক্তির সঙ্গে ঘর অদলবদল করেছেন।

অন্যদিকে, ৪০ বছর বয়সে অবসর নেওয়া সাবেক অপারেশন ম্যানেজার শাও পিং গুইঝৌতে একটি ভিলা এবং শিআনের অবসরপ্রাপ্ত প্রকৌশলী লি ফেং বছরে দুবার অতিরিক্ত অ্যাপার্টমেন্ট অদলবদল করে ভ্রমণ উপভোগ করছেন।

তবে এই ব্যবস্থায় কিছু ঝুঁকিপূর্ণ দিকও রয়েছে। অপরিচিতদের ঘরে ঢুকতে দেওয়ার কারণে সম্পদের ক্ষতি, গোপনীয়তা লঙ্ঘন ও দায়িত্ব নিয়ে বিরোধের আশঙ্কা থেকে যায়। আইনজীবী ও আইনি বিশেষজ্ঞরা মুখোমুখি চুক্তিতে স্বাক্ষর করা, মূল্যবান জিনিসের তালিকা রাখা, পরিচয়পত্র যাচাই করা এবং স্বজনদের ভ্রমণ পরিকল্পনা জানিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।

চীনের দেওয়ানি বিষয়ক মন্ত্রণালয়ের ধারণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটিতে প্রবীণদের সংখ্যা ৩৮ কোটিতে পৌঁছাবে, যার মধ্যে সুস্থ ও তরুণ অবসরপ্রাপ্তদের হার হবে ৬০ শতাংশেরও বেশি। চীনের অবসরপ্রাপ্তদের কাছে ঘর অদলবদল ভ্রমণ এখন কম খরচে বিশ্ব দেখার এবং নতুন সম্পর্কের এক নতুন দুয়ার উন্মোচন করেছে।

বিষয় : এশিয়া চীন বিশ্ব সংবাদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
চীনে অবসের যাওয়া প্রবীণ ও আগাম অবসর নেওয়া ব্যক্তিদের মধ্যে ভ্রমণের এক ব্যতিক্রমী ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠছে, অপরিচিতদের সঙ্গে নিজের বসতঘর অদলবদল। হোটেল খরচের বড় অঙ্কের টাকা না গুনেই নতুন নতুন স্থান ঘুরে দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগ বাড়াতে এই পন্থা বেছে নিচ্ছেন প্রবীণরা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই ব্যবস্থায় ভ্রমণকারীরা পরস্পরকে নিজেদের ঘরের চাবি বুঝিয়ে দেন এবং একে অপরের বাসায় অবস্থান করেন। এটি সাধারণত দুটি উপায়ে হয়, উভয় পক্ষ একই সময়ে একে অপরের বাড়িতে থাকবেন অথবা একজন আগে অতিথিকে আপ্যায়ন করবেন এবং পরবর্তী সুবিধাজনক সময়ে ফেরত সফরটি করবেন। অবসরপ্রাপ্তদের অনেকের জন্য এটি কেবল আর্থিক সাশ্রয়ই নয়, বরং স্থানীয় সমাজের সঙ্গে পরিচিত হওয়া এবং নতুন বন্ধু তৈরির সুযোগ এনে দেয়। যেমন, ঝেজিয়াং প্রদেশের অবসরপ্রাপ্ত শিক্ষক উ জিয়াওপিং নানজিংয়ের এক বয়স্ক ব্যক্তির সঙ্গে ঘর অদলবদল করেছেন। অন্যদিকে, ৪০ বছর বয়সে অবসর নেওয়া সাবেক অপারেশন ম্যানেজার শাও পিং গুইঝৌতে একটি ভিলা এবং শিআনের অবসরপ্রাপ্ত প্রকৌশলী লি ফেং বছরে দুবার অতিরিক্ত অ্যাপার্টমেন্ট অদলবদল করে ভ্রমণ উপভোগ করছেন। তবে এই ব্যবস্থায় কিছু ঝুঁকিপূর্ণ দিকও রয়েছে। অপরিচিতদের ঘরে ঢুকতে দেওয়ার কারণে সম্পদের ক্ষতি, গোপনীয়তা লঙ্ঘন ও দায়িত্ব নিয়ে বিরোধের আশঙ্কা থেকে যায়। আইনজীবী ও আইনি বিশেষজ্ঞরা মুখোমুখি চুক্তিতে স্বাক্ষর করা, মূল্যবান জিনিসের তালিকা রাখা, পরিচয়পত্র যাচাই করা এবং স্বজনদের ভ্রমণ পরিকল্পনা জানিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। চীনের দেওয়ানি বিষয়ক মন্ত্রণালয়ের ধারণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটিতে প্রবীণদের সংখ্যা ৩৮ কোটিতে পৌঁছাবে, যার মধ্যে সুস্থ ও তরুণ অবসরপ্রাপ্তদের হার হবে ৬০ শতাংশেরও বেশি। চীনের অবসরপ্রাপ্তদের কাছে ঘর অদলবদল ভ্রমণ এখন কম খরচে বিশ্ব দেখার এবং নতুন সম্পর্কের এক নতুন দুয়ার উন্মোচন করেছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত