মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের শোষণ ও তাদের অমানবিক জীবনযাত্রার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ সংক্রান্ত সমস্যা সমাধানে শিগগিরই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।
সম্প্রতি ‘মালয়েশিয়া মাদানিয়ান স্কলার্স ফোরাম’-এর এক অনুষ্ঠানে মডারেটর হিসেবে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়ায় অনেক বিদেশি কর্মীদেরকে অমানবিক পরিবেশে রাখা হচ্ছে এবং অতিরিক্ত নিয়োগ খরচের মাধ্যমে সিন্ডিকেটগুলো তাদের শোষণ করছে। এ পরিস্থিতিকে তিনি ‘আধুনিক দাসত্ব’ বলে উল্লেখ করেন।
কঠোর সমালোচনা করে তিনি বলেন, কিছু নিয়োগকর্তা শ্রমিকদের এমনভাবে লুকিয়ে রেখে কাজ করাচ্ছেন, যা দেখে মনে হয় একশ বছর আগের ক্রীতদাস প্রথার যুগে তারা বাস করছেন। আমি এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারি না।
আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়টি নিয়ে তিনি মন্ত্রণালয়গুলোর সঙ্গে বিশেষভাবে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত