Dhaka Sentinel-Bangla

এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ

এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদ দায়িত্বভার গ্রহণ করেছেন

অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ রবিবার (৮ নভেম্বর) এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এসআরবি ফোর্সেসে যোগদানের পর তার স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। দরবারে তিনি সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি এবং নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন।

তিনি বাংলাদেশের জননিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবিকে রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণে সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে এসআরবি ফোর্সেসের মহাপরিচালক করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অতিরিক্ত কমিশনার (প্রশাসন), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), ব্যাব ফোর্সেস সদর দফতর এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন।

ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন।

বিষয় : পুলিশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ রবিবার (৮ নভেম্বর) এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এসআরবি ফোর্সেসে যোগদানের পর তার স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। দরবারে তিনি সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি এবং নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। তিনি বাংলাদেশের জননিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবিকে রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণে সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে এসআরবি ফোর্সেসের মহাপরিচালক করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অতিরিক্ত কমিশনার (প্রশাসন), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), ব্যাব ফোর্সেস সদর দফতর এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন। ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত