Dhaka Sentinel-Bangla

তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! কারণ জানালেন জাপানের বাণিজ্যমন্ত্রী

তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! কারণ জানালেন জাপানের বাণিজ্যমন্ত্রী
জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া বলেন, তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানেন, অথচ দুজনের ছবিসহ পোস্টে স্বয়ংক্রিয় অনুবাদের সময় তারেক রহমানের জায়গায় চলে এসেছিল শেখ হাসিনার নাম৷ছবি: The Yomiuri Shimbun via AP Images/picture alliance

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন রিওসেই আকাজাওয়া৷ জাপানের বাণিজ্যমন্ত্রী বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে, অথচ লেখা হয়ে গেল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম!

আজ শুক্রবার টোকিওতে বিষয়টি নিয়ে কথা বলেছেন রিওসেই আকাজাওয়া৷ সাংবাদিকদের তিনি বলেন, তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানেন, অথচ দুজনের ছবিসহ পোস্টে স্বয়ংক্রিয় অনুবাদের সময় তারেক রহমানের জায়গায় চলে এসেছিল শেখ হাসিনার নাম৷

এমন ভুলের জন্য ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর সমালোচনা করে তিনি বলেন, এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ-সুবিধা তাকে বিব্রতকর এক কূটনৈতিক পরিস্থিতিতে ফেলেছিল৷ তিনি বলেন, অনুবাদে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যেন যাদের সঙ্গে বৈঠক করছেন সেই বিশ্বনেতাদের নামই তিনি জানেন না!

রিওসেই আকাজাওয়া সাংবাদিকদের বলেন, ‘‘বিষয়টা গুরুতর৷ (এর ফলে) বাংলাদেশের জনগণের মনে এই ধারণা তৈরি হতে পারে যে, আমাদের (বাংলাদেশের) প্রধানমন্ত্রী কে তা জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানেনই না৷''

গত ২৮ অক্টোবর এক্স-এ জাপানি ভাষায় দেয়া আলোচিত পোস্টটিতে বলা হয়েছিল, জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন৷ কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদ টুল ইংরেজি অনুবাদ এমনভাবে করে বসে যার ফলে মনে হচ্ছিল আকাজাওয়া দাবি করছেন তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন৷

রিওসেই আকাজাওয়ার জন্য বিষয়টি বেশি বিব্রতকর, কারণ, অনুবাদের এমন গোলযোগের শিকার তিনি আরো হয়েছেন৷

জাপানের বাণিজ্যমন্ত্রী জানান, গতকাল বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠক নিয়ে একটা পোস্ট দেওয়ার সময়ও একই ধরনের ভুল হয়েছে৷ সেখানে এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদসুবিধা লিখে দেয় কুয়েতের তেলমন্ত্রীর সঙ্গে নয়, তিনি আলোচনা করেছেন কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে!

এখানেই শেষ নয়৷ আকাজাওয়া আরো জানান, আরেকবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া তার পোস্টের অনুবাদেও ভুল নাম এসেছিল৷

তিনবার ‘‘এমন অভিজ্ঞতার মুখোমুখি'' হওয়ার কথা জানিয়ে জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়ার বলেন, ‘‘এক্স'-এর প্রতি আহ্বান জানাই, তারা যেন অনুবাদের টুলটি ঠিক করে৷''

এ বিষয়ে মন্তব্যের জন্য এক্স-এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি বলে জানিয়েছে এএফপি৷

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! কারণ জানালেন জাপানের বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন রিওসেই আকাজাওয়া৷ জাপানের বাণিজ্যমন্ত্রী বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে, অথচ লেখা হয়ে গেল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম! আজ শুক্রবার টোকিওতে বিষয়টি নিয়ে কথা বলেছেন রিওসেই আকাজাওয়া৷ সাংবাদিকদের তিনি বলেন, তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানেন, অথচ দুজনের ছবিসহ পোস্টে স্বয়ংক্রিয় অনুবাদের সময় তারেক রহমানের জায়গায় চলে এসেছিল শেখ হাসিনার নাম৷ এমন ভুলের জন্য ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর সমালোচনা করে তিনি বলেন, এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ-সুবিধা তাকে বিব্রতকর এক কূটনৈতিক পরিস্থিতিতে ফেলেছিল৷ তিনি বলেন, অনুবাদে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যেন যাদের সঙ্গে বৈঠক করছেন সেই বিশ্বনেতাদের নামই তিনি জানেন না! রিওসেই আকাজাওয়া সাংবাদিকদের বলেন, ‘‘বিষয়টা গুরুতর৷ (এর ফলে) বাংলাদেশের জনগণের মনে এই ধারণা তৈরি হতে পারে যে, আমাদের (বাংলাদেশের) প্রধানমন্ত্রী কে তা জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানেনই না৷'' গত ২৮ অক্টোবর এক্স-এ জাপানি ভাষায় দেয়া আলোচিত পোস্টটিতে বলা হয়েছিল, জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন৷ কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদ টুল ইংরেজি অনুবাদ এমনভাবে করে বসে যার ফলে মনে হচ্ছিল আকাজাওয়া দাবি করছেন তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন৷ রিওসেই আকাজাওয়ার জন্য বিষয়টি বেশি বিব্রতকর, কারণ, অনুবাদের এমন গোলযোগের শিকার তিনি আরো হয়েছেন৷ জাপানের বাণিজ্যমন্ত্রী জানান, গতকাল বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠক নিয়ে একটা পোস্ট দেওয়ার সময়ও একই ধরনের ভুল হয়েছে৷ সেখানে এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদসুবিধা লিখে দেয় কুয়েতের তেলমন্ত্রীর সঙ্গে নয়, তিনি আলোচনা করেছেন কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে! এখানেই শেষ নয়৷ আকাজাওয়া আরো জানান, আরেকবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া তার পোস্টের অনুবাদেও ভুল নাম এসেছিল৷ তিনবার ‘‘এমন অভিজ্ঞতার মুখোমুখি'' হওয়ার কথা জানিয়ে জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়ার বলেন, ‘‘এক্স'-এর প্রতি আহ্বান জানাই, তারা যেন অনুবাদের টুলটি ঠিক করে৷'' এ বিষয়ে মন্তব্যের জন্য এক্স-এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি বলে জানিয়েছে এএফপি৷

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত