Dhaka Sentinel-Bangla

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াতের জোট ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। যা কখনো একটির সঙ্গে আরেকটি মেশে না।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনসিপি ও জামায়াতের সম্পর্ক টিকবে না দাবি করে রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল। সেই সময় ডা. তাসনিম জারার মতো তরুণ নেতারা এনসিপি থেকে বের হয়ে যান। জামায়াতের সঙ্গে এনসিপির জোট তরুণ নেতৃত্ব মেনে নিতে পারেনি।

তিনি বলেন, এখন আবার সামান্তা শারমিন এনসিপি থেকে বের হয়ে গেলেন। এনসিপি যদি জামায়াতের জোট থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো গুরুত্বপূর্ণ নেতারা এভাবেই দিনে দিনে এনসিপি থেকে বের হয়ে আসবেন।

তিনি আরও বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বলে। কিন্তু দলটির নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচিত। এরই মধ্যে গতকাল থেকে কুষ্টিয়ার এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার একটি অডিও রেকর্ড তার কাছে এসেছে। তিনি সেটির ফ্যাক্ট চেক করে সত্যতাও পেয়েছেন। জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াতের জোট ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। যা কখনো একটির সঙ্গে আরেকটি মেশে না। শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এনসিপি ও জামায়াতের সম্পর্ক টিকবে না দাবি করে রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল। সেই সময় ডা. তাসনিম জারার মতো তরুণ নেতারা এনসিপি থেকে বের হয়ে যান। জামায়াতের সঙ্গে এনসিপির জোট তরুণ নেতৃত্ব মেনে নিতে পারেনি। তিনি বলেন, এখন আবার সামান্তা শারমিন এনসিপি থেকে বের হয়ে গেলেন। এনসিপি যদি জামায়াতের জোট থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো গুরুত্বপূর্ণ নেতারা এভাবেই দিনে দিনে এনসিপি থেকে বের হয়ে আসবেন। তিনি আরও বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বলে। কিন্তু দলটির নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচিত। এরই মধ্যে গতকাল থেকে কুষ্টিয়ার এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার একটি অডিও রেকর্ড তার কাছে এসেছে। তিনি সেটির ফ্যাক্ট চেক করে সত্যতাও পেয়েছেন। জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত