Dhaka Sentinel-Bangla

পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে

পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে
আহত শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির পেটে এয়ারগানের গুলি চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে মো. সজীব নামের এক যুবকের বিরুদ্ধে।

আজ শুক্রবার সিংড়া উপজেলার খড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আয়াশ বিহাস গ্রামের জসমত আলীর ছেলে।

আহত শহিদুল ইসলাম হাসপাতালে জানান, সজীব এয়ারগান দিয়ে গুলি করে প্রায়ই পাখি শিকার করেন। আজও এভাবে পাখি শিকার করতে দেখে তিনি নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব তাঁর পেটে এয়ারগানের গুলি চালান। এতে তিনি আহত হন।

শহিদুল আরও জানান, পরে দুপুরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। এ জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা ফিরলে তিনি বিস্তারিত বলতে পারবেন। অভিযোগ হলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

বিষয় : আহত গুলি নাটোর রাজশাহী বিভাগ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ যুবক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির পেটে এয়ারগানের গুলি চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে মো. সজীব নামের এক যুবকের বিরুদ্ধে। আজ শুক্রবার সিংড়া উপজেলার খড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আয়াশ বিহাস গ্রামের জসমত আলীর ছেলে। আহত শহিদুল ইসলাম হাসপাতালে জানান, সজীব এয়ারগান দিয়ে গুলি করে প্রায়ই পাখি শিকার করেন। আজও এভাবে পাখি শিকার করতে দেখে তিনি নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব তাঁর পেটে এয়ারগানের গুলি চালান। এতে তিনি আহত হন। শহিদুল আরও জানান, পরে দুপুরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। এ জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা ফিরলে তিনি বিস্তারিত বলতে পারবেন। অভিযোগ হলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত