Dhaka Sentinel-Bangla
আন্তর্জাতিক

আন্তর্জাতিক

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হামলাকারীকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে প্রদেশটির গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী আঙ্কারা ও উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত। প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সশস্ত্র হামলায় আটজন প্রাণ হারিয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, ইউকারিতানদির গ্রামে সড়কের ওপর গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ছাড়া ওই গ্রামের প্রায় আধা ঘণ্টার পথ দূরে কিয়ির গ্রামে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়। একইভাবে আরও আধা ঘণ্টা দূরের আয়াজিনি গ্রামে উদ্ধার করা হয় আরও তিনজনের মরদেহ।

হামলায় আহত গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কোন গ্রামে হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলার পর লাল রঙের একটি গাড়িতে করে এক সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে।

পুলিশ ওই গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে। তবে হামলার কারণ, নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা সন্দেহভাজন হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঢাকা সেন্টিনেল/রিমন হাসান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হামলাকারীকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে প্রদেশটির গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী আঙ্কারা ও উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত। প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সশস্ত্র হামলায় আটজন প্রাণ হারিয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, ইউকারিতানদির গ্রামে সড়কের ওপর গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ছাড়া ওই গ্রামের প্রায় আধা ঘণ্টার পথ দূরে কিয়ির গ্রামে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়। একইভাবে আরও আধা ঘণ্টা দূরের আয়াজিনি গ্রামে উদ্ধার করা হয় আরও তিনজনের মরদেহ। হামলায় আহত গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কোন গ্রামে হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলার পর লাল রঙের একটি গাড়িতে করে এক সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে। পুলিশ ওই গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে। তবে হামলার কারণ, নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা সন্দেহভাজন হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।ঢাকা সেন্টিনেল/রিমন হাসান

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত