Dhaka Sentinel-Bangla

তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক

তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক
নীতিমালা লঙ্ঘন করে প্রকাশ করা ভিডিও মুছে ফেলেছে টিকটকছবি: টিকটকের সৌজন্যে।

নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশ করা (আপলোড) ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। মুছে ফেলা ভিডিওর সংখ্যা টিকটকে প্রকাশ করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা অভিযোগ জানানোর আগেই টিকটক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নীতিমালা লঙ্ঘন করা ভিডিওগুলোর ৯৯ দশমিক ৮ শতাংশ স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে মুছে ফেলেছে। শুধু তা–ই নয়, ৯২ দশমিক ৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে। তবে পরবর্তীকালে যাচাই করার পর ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফেরত আনা হয়েছে।

টিকটকের তথ্যমতে, বিশ্বজুড়ে একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও মুছে ফেলেছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়েছে। যাচাই করার পর ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

ভিডিও মুছে ফেলার পাশাপাশি একই সময়ে টিকটক বিশ্বজুড়ে ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে। শুধু তা–ই নয়, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি অ্যাকাউন্টও মুছে ফেলেছে প্ল্যাটফর্মটি।

বিষয় : ভিডিও টিকটক অ্যাপ প্রযুক্তি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশ করা (আপলোড) ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। মুছে ফেলা ভিডিওর সংখ্যা টিকটকে প্রকাশ করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা অভিযোগ জানানোর আগেই টিকটক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নীতিমালা লঙ্ঘন করা ভিডিওগুলোর ৯৯ দশমিক ৮ শতাংশ স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে মুছে ফেলেছে। শুধু তা–ই নয়, ৯২ দশমিক ৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে। তবে পরবর্তীকালে যাচাই করার পর ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফেরত আনা হয়েছে। টিকটকের তথ্যমতে, বিশ্বজুড়ে একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও মুছে ফেলেছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়েছে। যাচাই করার পর ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে। ভিডিও মুছে ফেলার পাশাপাশি একই সময়ে টিকটক বিশ্বজুড়ে ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে। শুধু তা–ই নয়, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি অ্যাকাউন্টও মুছে ফেলেছে প্ল্যাটফর্মটি।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত