Dhaka Sentinel-Bangla

ফেসবুকে বড় ধরণের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার

ফেসবুকে বড় ধরণের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
ফেসবুক। ছবি: সংগৃহীত

ফেসবুকে পোস্ট, ছবি, ভিডিও ও রিলস কত মানুষের কাছে পৌঁছাচ্ছে তা পরিমাপের সুপরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ করতে যাচ্ছে মেটা। ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামের নতুন মেট্রিক চালু হতে যাচ্ছে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এত দিন কোনও পোস্ট বা কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা জানার জন্য ‘রিচ’ ব্যবহার করা হতো। তবে আগামী ৩১ অক্টোবর থেকে এটি আর পাওয়া যাবে না। এর বদলে কতটি অনন্য বা ইউনিক অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে, তা পরিমাপ করবে ‘ভিউয়ারস’ মেট্রিক।

এই নতুন ব্যবস্থার ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম ও ডিজিটাল বিপণনকর্মীদের কাজের ধারায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে পেজ পরিচালকেরা পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের পারফরম্যান্স ও দর্শকসংক্রান্ত তথ্য আরও বিশ্লেষণাত্মকভাবে বুঝতে পারবেন, যা ভবিষ্যতের কনটেন্ট ও প্রচারের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা করা কঠিন হয়ে পড়তে পারে। এর ফলে কনটেন্টের দীর্ঘমেয়াদি পারফরম্যান্স মূল্যায়ন এবং আগের বিপণন কৌশলের কার্যকারিতা বিচারে নতুন করে হিসাব মেলাতে হতে পারে।

এমন পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পরিসংখ্যান ও প্রতিবেদন দ্রুত সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি আগেভাগেই বুঝে নিলে পরিবর্তনের পরও কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ ও ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

বিষয় : তথ্যপ্রযুক্তি ফেসবুক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


ফেসবুকে বড় ধরণের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
ফেসবুকে পোস্ট, ছবি, ভিডিও ও রিলস কত মানুষের কাছে পৌঁছাচ্ছে তা পরিমাপের সুপরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ করতে যাচ্ছে মেটা। ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামের নতুন মেট্রিক চালু হতে যাচ্ছে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এত দিন কোনও পোস্ট বা কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা জানার জন্য ‘রিচ’ ব্যবহার করা হতো। তবে আগামী ৩১ অক্টোবর থেকে এটি আর পাওয়া যাবে না। এর বদলে কতটি অনন্য বা ইউনিক অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে, তা পরিমাপ করবে ‘ভিউয়ারস’ মেট্রিক। এই নতুন ব্যবস্থার ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম ও ডিজিটাল বিপণনকর্মীদের কাজের ধারায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে পেজ পরিচালকেরা পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের পারফরম্যান্স ও দর্শকসংক্রান্ত তথ্য আরও বিশ্লেষণাত্মকভাবে বুঝতে পারবেন, যা ভবিষ্যতের কনটেন্ট ও প্রচারের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা করা কঠিন হয়ে পড়তে পারে। এর ফলে কনটেন্টের দীর্ঘমেয়াদি পারফরম্যান্স মূল্যায়ন এবং আগের বিপণন কৌশলের কার্যকারিতা বিচারে নতুন করে হিসাব মেলাতে হতে পারে। এমন পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পরিসংখ্যান ও প্রতিবেদন দ্রুত সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি আগেভাগেই বুঝে নিলে পরিবর্তনের পরও কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ ও ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ফেসবুকে বড় ধরণের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
0:00 0:00
1.0x