Dhaka Sentinel-Bangla

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু
৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

শিশুদের মসজিদমুখী করা এবং নিয়মিত জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পশ্চিম মসূয়া গ্রামের প্রবাসী ও স্থানীয় যুবকরা। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণ করে ১৪ শিশু পেয়েছে বাইসাইকেল।

এছাড়া আরও পাঁচ শিশুকে দেওয়া হয়েছে সান্ত্বনা পুরস্কার হিসেবে টেবিল লাইট।

শুক্রবার বিকালে পশ্চিম মসূয়া বাইতুল আকসা জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ১০ থেকে ১২ বছরের শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

শিমুহা আব্দুল মাজিদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসূয়া ইউনিয়ন জামায়াতের আমির ও নূর হুসাইল আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম।

বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তানযীল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মসূয়া উমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম তিতাস, আছিমুন্নেছা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট সালাফিয়্যাহ কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল হাসান এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মো. আল-আমিন হুসাইন। এ সময় স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু শিশুদের পুরস্কৃত করা নয়; বরং ছোটবেলা থেকেই তাদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করা। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের এ কর্মসূচি শিশুদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও নিয়মিত মসজিদে আসার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করেছে।

এলাকাবাসী মনে করেন, শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে প্রবাসে থেকেও এলাকার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা প্রশংসনীয়।

পশ্চিম মসূয়া গ্রামের এ উদ্যোগ অন্য এলাকার মসজিদগুলোতেও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের মতে, পুরস্কার পাওয়ার আনন্দের মধ্য দিয়ে শিশুদের মনে নামাজের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক হতে পারে।

বিষয় : কিশোরগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
শিশুদের মসজিদমুখী করা এবং নিয়মিত জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পশ্চিম মসূয়া গ্রামের প্রবাসী ও স্থানীয় যুবকরা। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণ করে ১৪ শিশু পেয়েছে বাইসাইকেল। এছাড়া আরও পাঁচ শিশুকে দেওয়া হয়েছে সান্ত্বনা পুরস্কার হিসেবে টেবিল লাইট। শুক্রবার বিকালে পশ্চিম মসূয়া বাইতুল আকসা জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ১০ থেকে ১২ বছরের শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। শিমুহা আব্দুল মাজিদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসূয়া ইউনিয়ন জামায়াতের আমির ও নূর হুসাইল আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম। বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তানযীল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মসূয়া উমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম তিতাস, আছিমুন্নেছা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট সালাফিয়্যাহ কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল হাসান এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মো. আল-আমিন হুসাইন। এ সময় স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু শিশুদের পুরস্কৃত করা নয়; বরং ছোটবেলা থেকেই তাদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করা। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের এ কর্মসূচি শিশুদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও নিয়মিত মসজিদে আসার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করেছে। এলাকাবাসী মনে করেন, শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে প্রবাসে থেকেও এলাকার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা প্রশংসনীয়। পশ্চিম মসূয়া গ্রামের এ উদ্যোগ অন্য এলাকার মসজিদগুলোতেও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের মতে, পুরস্কার পাওয়ার আনন্দের মধ্য দিয়ে শিশুদের মনে নামাজের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক হতে পারে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু
0:00 0:00
1.0x