Dhaka Sentinel-Bangla

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন
জাইনীন করিম চৌধুরীখনা টকিজের সৌজন্যে

রুবাইয়াত হোসেন পরিচালিত ও খনা টকিজ প্রযোজিত চলচ্চিত্র দ্য ডিফিকাল্ট ব্রাইড-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেতা (আন্তর্জাতিক ফিচার) পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জাইনীন করিম চৌধুরী।

উৎসবটি ৮ থেকে ১৮ অক্টোবর টরন্টোতে অনুষ্ঠিত হয়। আইএফএফএসএ সাউথ এশিয়ান স্ক্রিন কাউন্সিল অব কানাডার (এসএএসসি কানাডা) অংশ, যা উত্তর আমেরিকায় দক্ষিণ এশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।

দ্য ডিফিকাল্ট ব্রাইড-এ জাইনীন অভিনয় করেছেন এমন এক নারীর চরিত্রে, যার ভেতরের অস্বস্তি ক্রমশ বাড়তে থাকে যখন পরিবারের প্রত্যাশা, নিজের আকাঙ্ক্ষা আর নিজের শরীরের ওপর অধিকার একে অপরের মুখোমুখি দাঁড়ায়।

আইএফএফএসএর বিচারকেরা তাঁর অভিনয়ের নির্ভীকতা ও শারীরিক তীব্রতার কথা আলাদা করে উল্লেখ করেছেন। অসহায়ত্ব, চাপা ক্ষোভ আর প্রতিবাদের মধ্যে তাঁর অনায়াস যাতায়াতের প্রশংসা করে বিচারকেরা বলেছেন, নারীত্ব, দমন ও প্রতিরোধ নিয়ে ছবিটির অনুসন্ধানকে ধরে রেখেছে তাঁর অভিনয়ই।

এর আগে দ্য ডিফিকাল্ট ব্রাইড প্রদর্শিত হয়েছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।দ্য ডিফিকাল্ট ব্রাইড চলচ্চিত্রের গল্প ঢাকার ঐতিহ্যবাহী একটি বিউটি পারলারকে কেন্দ্র করে। পরিবারের পক্ষ থেকে একের পর এক সাজসজ্জা ও পরিবর্তনের আয়োজনে বিরক্ত হয়ে ওঠে এক হবু কনে। একসময় তার শরীরেই যেন প্রতিরোধের জন্ম নেয়।

এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

চলচ্চিত্রটি সহায়তা পেয়েছে কাউন্সিল অব ইউরোপের ইউরিমাজ; ফ্রান্সের সিএনসি বা সঁত্র নাসিওনাল দু সিনেমা এ দ্য লিমাজ আনিমে-এর এদ ও সিনেমা দু মন্দ; পর্তুগালের ইনস্টিটুতো দু সিনেমা এ দু অডিওভিজুয়াল; ইতালির ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড; নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে।

বিষয় : ঢালিউড চলচ্চিত্র

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
রুবাইয়াত হোসেন পরিচালিত ও খনা টকিজ প্রযোজিত চলচ্চিত্র দ্য ডিফিকাল্ট ব্রাইড-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেতা (আন্তর্জাতিক ফিচার) পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জাইনীন করিম চৌধুরী। উৎসবটি ৮ থেকে ১৮ অক্টোবর টরন্টোতে অনুষ্ঠিত হয়। আইএফএফএসএ সাউথ এশিয়ান স্ক্রিন কাউন্সিল অব কানাডার (এসএএসসি কানাডা) অংশ, যা উত্তর আমেরিকায় দক্ষিণ এশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। দ্য ডিফিকাল্ট ব্রাইড-এ জাইনীন অভিনয় করেছেন এমন এক নারীর চরিত্রে, যার ভেতরের অস্বস্তি ক্রমশ বাড়তে থাকে যখন পরিবারের প্রত্যাশা, নিজের আকাঙ্ক্ষা আর নিজের শরীরের ওপর অধিকার একে অপরের মুখোমুখি দাঁড়ায়। আইএফএফএসএর বিচারকেরা তাঁর অভিনয়ের নির্ভীকতা ও শারীরিক তীব্রতার কথা আলাদা করে উল্লেখ করেছেন। অসহায়ত্ব, চাপা ক্ষোভ আর প্রতিবাদের মধ্যে তাঁর অনায়াস যাতায়াতের প্রশংসা করে বিচারকেরা বলেছেন, নারীত্ব, দমন ও প্রতিরোধ নিয়ে ছবিটির অনুসন্ধানকে ধরে রেখেছে তাঁর অভিনয়ই। এর আগে দ্য ডিফিকাল্ট ব্রাইড প্রদর্শিত হয়েছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।দ্য ডিফিকাল্ট ব্রাইড চলচ্চিত্রের গল্প ঢাকার ঐতিহ্যবাহী একটি বিউটি পারলারকে কেন্দ্র করে। পরিবারের পক্ষ থেকে একের পর এক সাজসজ্জা ও পরিবর্তনের আয়োজনে বিরক্ত হয়ে ওঠে এক হবু কনে। একসময় তার শরীরেই যেন প্রতিরোধের জন্ম নেয়। এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। চলচ্চিত্রটি সহায়তা পেয়েছে কাউন্সিল অব ইউরোপের ইউরিমাজ; ফ্রান্সের সিএনসি বা সঁত্র নাসিওনাল দু সিনেমা এ দ্য লিমাজ আনিমে-এর এদ ও সিনেমা দু মন্দ; পর্তুগালের ইনস্টিটুতো দু সিনেমা এ দু অডিওভিজুয়াল; ইতালির ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড; নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন
0:00 0:00
1.0x