Dhaka Sentinel-Bangla

জিপিএ নয়, মেধা ও দক্ষতায় স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি

শিক্ষার্থীদের প্রচলিত জিপিএর পরিবর্তে বিভিন্ন দক্ষতার ভিত্তিতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এ লক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে ‘SU Future Leader-2027’ শীর্ষক দক্ষতাভিত্তিক স্কলারশিপ কার্যক্রম এবং ‘Spring Admission Fair 2027’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, ‘SU Future Leader-2027’ কার্যক্রমের আওতায় স্প্রিং ২০২৭ সেমিস্টারে ২২টি প্রোগ্রামের মোট ৬৪ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হবে। এর মধ্যে ২১টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, ২১টি টিউশন ফি ওয়েভার এবং ২২টি সেমিস্টার ফি ওয়েভার রয়েছে। স্কলারশিপের বিস্তারিত নিয়মাবলি ইউনিভার্সিটির ওয়েবসাইট scholarship.su.edu.bd এবং www.su.edu.bd-এ পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো তথ্যের জন্য ১৬৭০১ নম্বরে যোগাযোগ করা যাবে।

জিপিএ নয়, মেধা ও দক্ষতায় স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি