Dhaka Sentinel-Bangla

আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজ

আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজ

কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ পড়ার পর আবারও আইপিএলে ফেরার আগ্রহ দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তার সঙ্গে আরও ৬-৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে অংশ নিতে নিবন্ধন করেছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এ নিলামের জন্য ক্রিকেটারদের নাম নিবন্ধনের শেষ সময় ১৭ নভেম্বর।

মোস্তাফিজ এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুমে খেলেছেন।। ২০১৬ সালে আইপিএলে অভিষেক মৌসুমেই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই পেসার। আইপিএলের ইতিহাসে এ পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। আইপিএলে এখন পর্যন্ত ৬০টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৮.১৩ ইকোনমি রেটে তার শিকার ৬০ উইকেট।

আইপিএলের সবশেষ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ থাকছে না ফ্র্যাঞ্চাইজিগুলোর। নিজেদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার পর অবশিষ্ট অর্থ দিয়ে নতুন ক্রিকেটার দলে নিতে পারবে তারা।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও কমপক্ষে ১৮ জন খেলোয়াড় রাখা যাবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন সর্বোচ্চ ৮ জন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের খেলোয়াড় কেনার মোট ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি।  

বিষয় : আইপিএল মিনি নিলাম মোস্তাফিজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ পড়ার পর আবারও আইপিএলে ফেরার আগ্রহ দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তার সঙ্গে আরও ৬-৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে অংশ নিতে নিবন্ধন করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এ নিলামের জন্য ক্রিকেটারদের নাম নিবন্ধনের শেষ সময় ১৭ নভেম্বর। মোস্তাফিজ এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুমে খেলেছেন।। ২০১৬ সালে আইপিএলে অভিষেক মৌসুমেই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই পেসার। আইপিএলের ইতিহাসে এ পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। আইপিএলে এখন পর্যন্ত ৬০টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৮.১৩ ইকোনমি রেটে তার শিকার ৬০ উইকেট। আইপিএলের সবশেষ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ থাকছে না ফ্র্যাঞ্চাইজিগুলোর। নিজেদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার পর অবশিষ্ট অর্থ দিয়ে নতুন ক্রিকেটার দলে নিতে পারবে তারা। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও কমপক্ষে ১৮ জন খেলোয়াড় রাখা যাবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন সর্বোচ্চ ৮ জন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের খেলোয়াড় কেনার মোট ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি।  

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত