বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে এবিজি ইউনিভার্সিটি কাপে সোমবারের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। ফলে মাঠে নামা চারটি দলই পেয়েছে এক পয়েন্ট করে।
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে গ্রুপ ‘বি’-এর ১৭তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। ম্যাচে ফারইস্ট ১ ওভারে বিনা উইকেটে ৮ রান তোলার পর বৃষ্টি নামে।
এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলে দুই দলই এক পয়েন্ট করে পায়।
একই ভেন্যুতে গ্রুপ ‘এ’-এর ১৮তম ম্যাচে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যকার লড়াইয়েও বাগড়া দেয় বৃষ্টি। এ ম্যাচে টসের পর একটি বলও মাঠে গড়ায়নি।
ফলে পরিত্যক্ত ঘোষিত ম্যাচ থেকে দুই দলই পেয়েছে এক পয়েন্ট।
গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে শীর্ষে রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। সমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউনিভার্সিটি অব স্কলার্স। তিন নম্বরে থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পয়েন্ট ৪। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে যোগ হয়ে আইইউবি ও ব্র্যাক ইউনিভার্সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ১।
চার ম্যাচের একটিতে জিততে পারেনি তারা। গ্রুপ পর্বে আগামীকাল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইউল্যাব ও ড্যাফোডিল। ইউল্যাবের সেমিফাইনাল অনেকটা নিশ্চিক হলেও ড্যাফোডিলের সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে। বড় ব্যবধানে জিতলেে স্কলার্সকে পেছনে ফেলে তারা সেমিফাইনাল খেলতে পারবে
এদিকে গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। নর্থ সাউথ ইউনিভার্সিটি তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। চার ম্যাচে কোন ম্যাচ জিততে না পারা ইউআইইউর পয়েন্টও দাঁড়িয়েছে এক। আজ তারা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক পয়েন্ট পেয়েছে।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ । মঙ্গলবার সোনারগাঁও ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি মধ্যকার ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটি জিতলে বাদ পড়ে যাবে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তবে সোনারগাঁও ইউনিভার্সিটি জিতে গেলে সেমিফাইনালে সঙ্গী হবে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বিষয় : ক্রিকেট বৃষ্টি এবিজি ইউনিভার্সিটি কাপ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

মতামত