Dhaka Sentinel-Bangla

ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে এআই

ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে এআই

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের সুরক্ষায় নতুন একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ এড়াতে ভুল জন্মতারিখ ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত হওয়ার পর তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে কঠোর নিরাপত্তা সেটিংসের আওতায় নিয়ে আসা হবে।

সোমবার (৯ নভেম্বর) মেটা জানিয়েছে, তারা বিশ্বজুড়ে তাদের এআই-চালিত বয়স শনাক্তকরণ প্রযুক্তি সম্প্রসারণ করছে। এর ফলে ইনস্টাগ্রাম এমন ব্যবহারকারীদের শনাক্ত করতে পারবে, যাদের বয়স ১৮ বছরের কম বলে সন্দেহ করা হচ্ছে। এমনকি যদি তারা নিবন্ধনের সময় নিজেদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখিয়ে থাকে।

এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে আরও লাখ লাখ কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের ‘টিন অ্যাকাউন্ট’-এর অন্তর্ভুক্ত হতে পারে। এই অ্যাকাউন্টের মাধ্যমে তাদের সাথে কারা যোগাযোগ করতে পারবে, তারা কী ধরনের কন্টেন্ট দেখতে পাবে এবং প্ল্যাটফর্মে তারা কত সময় ব্যয় করবে তা নিয়ন্ত্রিত হয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হলো ব্যবহারকারীদের বয়স যাচাই করা; বিশেষ করে যখন শিশু ও কিশোর-কিশোরীরা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ফিচারগুলো ব্যবহারের উদ্দেশ্যে ভুল জন্মতারিখ প্রদান করে।এই সমস্যা সমাধানে মেটা এআই প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে তারা এমন অ্যাকাউন্টগুলোকে শনাক্ত করতে পারে, যা কিশোর-কিশোরীদের বলে সন্দেহ হয়। যদিও নিবন্ধিত জন্মতারিখ অনুযায়ী তাদের বয়স ভিন্ন হতে পারে।

যদি কোনো অ্যাকাউন্ট কিশোর-কিশোরীর বলে শনাক্ত হয়, তবে মেটা কেবল নিবন্ধনের সময় দেওয়া বয়সের ওপর নির্ভর না করে, স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্টে ‘টিন অ্যাকাউন্ট’-এর সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করতে পারে। কোম্পানিটি জানিয়েছে, এরই মধ্যে এই প্রযুক্তি অনেক কিশোর-কিশোরীকে তাদের বয়সের উপযোগী সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে সাহায্য করেছে। এই সাফল্যের ভিত্তিতেই তারা বিশ্বজুড়ে এই ব্যবস্থাটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

ইনস্টাগ্রামের ‘টিন অ্যাকাউন্ট’-এ কিছু অন্তর্নির্মিত নিরাপত্তা সেটিংস থাকে, যা অনাকাঙ্ক্ষিত যোগাযোগ সীমিত করতে এবং অনুপযুক্ত কন্টেন্ট দেখা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ডিজাইন করা হয়েছে। এর মধ্যে যোগাযোগের ওপর বিধিনিষেধ: প্ল্যাটফর্মের মাধ্যমে কিশোর-কিশোরীদের সাথে কারা যোগাযোগ করতে পারবে, তার ওপর সীমাবদ্ধতা।কম বয়সী ব্যবহারকারীরা কী ধরনের কন্টেন্ট দেখতে পারবে, তা সীমিত করার সেটিংস।কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় কত সময় ব্যয় করছে, তা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য এতে বিশেষ ফিচার রয়েছে।

এই সুরক্ষা ব্যবস্থাগুলো ‘টিন অ্যাকাউন্ট’-এ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়, যার ফলে কিশোর-কিশোরী বা তাদের অভিভাবকদের আলাদাভাবে প্রতিটি নিরাপত্তা সেটিংস চালু করার প্রয়োজন পড়ে না। মেটা ফেসবুক প্ল্যাটফর্মেও এই প্রযুক্তি চালু করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এছাড়া চলতি বছরের শেষের দিকে তারা ‘থ্রেডস’-এও বিশ্বব্যাপী একই ধরনের প্রযুক্তি চালু করবে।

এই উদ্যোগের ফল মেটা কিশোর-কিশোরীদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার সমস্যাটি মোকাবিলা করবে। অভিভাবকদের ক্ষেত্রে এই পরিবর্তনের অর্থ হলো, কিশোর-কিশোরীরা অ্যাকাউন্ট খোলার সময় ভুল বয়স দিয়ে থাকলেও তারা অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা পেতে পারে।

বিষয় : এআই ইনস্টাগ্রাম সুরক্ষা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে এআই

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের সুরক্ষায় নতুন একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ এড়াতে ভুল জন্মতারিখ ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত হওয়ার পর তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে কঠোর নিরাপত্তা সেটিংসের আওতায় নিয়ে আসা হবে। সোমবার (৯ নভেম্বর) মেটা জানিয়েছে, তারা বিশ্বজুড়ে তাদের এআই-চালিত বয়স শনাক্তকরণ প্রযুক্তি সম্প্রসারণ করছে। এর ফলে ইনস্টাগ্রাম এমন ব্যবহারকারীদের শনাক্ত করতে পারবে, যাদের বয়স ১৮ বছরের কম বলে সন্দেহ করা হচ্ছে। এমনকি যদি তারা নিবন্ধনের সময় নিজেদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখিয়ে থাকে। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে আরও লাখ লাখ কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের ‘টিন অ্যাকাউন্ট’-এর অন্তর্ভুক্ত হতে পারে। এই অ্যাকাউন্টের মাধ্যমে তাদের সাথে কারা যোগাযোগ করতে পারবে, তারা কী ধরনের কন্টেন্ট দেখতে পাবে এবং প্ল্যাটফর্মে তারা কত সময় ব্যয় করবে তা নিয়ন্ত্রিত হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হলো ব্যবহারকারীদের বয়স যাচাই করা; বিশেষ করে যখন শিশু ও কিশোর-কিশোরীরা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ফিচারগুলো ব্যবহারের উদ্দেশ্যে ভুল জন্মতারিখ প্রদান করে।এই সমস্যা সমাধানে মেটা এআই প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে তারা এমন অ্যাকাউন্টগুলোকে শনাক্ত করতে পারে, যা কিশোর-কিশোরীদের বলে সন্দেহ হয়। যদিও নিবন্ধিত জন্মতারিখ অনুযায়ী তাদের বয়স ভিন্ন হতে পারে। যদি কোনো অ্যাকাউন্ট কিশোর-কিশোরীর বলে শনাক্ত হয়, তবে মেটা কেবল নিবন্ধনের সময় দেওয়া বয়সের ওপর নির্ভর না করে, স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্টে ‘টিন অ্যাকাউন্ট’-এর সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করতে পারে। কোম্পানিটি জানিয়েছে, এরই মধ্যে এই প্রযুক্তি অনেক কিশোর-কিশোরীকে তাদের বয়সের উপযোগী সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে সাহায্য করেছে। এই সাফল্যের ভিত্তিতেই তারা বিশ্বজুড়ে এই ব্যবস্থাটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ইনস্টাগ্রামের ‘টিন অ্যাকাউন্ট’-এ কিছু অন্তর্নির্মিত নিরাপত্তা সেটিংস থাকে, যা অনাকাঙ্ক্ষিত যোগাযোগ সীমিত করতে এবং অনুপযুক্ত কন্টেন্ট দেখা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ডিজাইন করা হয়েছে। এর মধ্যে যোগাযোগের ওপর বিধিনিষেধ: প্ল্যাটফর্মের মাধ্যমে কিশোর-কিশোরীদের সাথে কারা যোগাযোগ করতে পারবে, তার ওপর সীমাবদ্ধতা।কম বয়সী ব্যবহারকারীরা কী ধরনের কন্টেন্ট দেখতে পারবে, তা সীমিত করার সেটিংস।কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় কত সময় ব্যয় করছে, তা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য এতে বিশেষ ফিচার রয়েছে। এই সুরক্ষা ব্যবস্থাগুলো ‘টিন অ্যাকাউন্ট’-এ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়, যার ফলে কিশোর-কিশোরী বা তাদের অভিভাবকদের আলাদাভাবে প্রতিটি নিরাপত্তা সেটিংস চালু করার প্রয়োজন পড়ে না। মেটা ফেসবুক প্ল্যাটফর্মেও এই প্রযুক্তি চালু করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এছাড়া চলতি বছরের শেষের দিকে তারা ‘থ্রেডস’-এও বিশ্বব্যাপী একই ধরনের প্রযুক্তি চালু করবে। এই উদ্যোগের ফল মেটা কিশোর-কিশোরীদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার সমস্যাটি মোকাবিলা করবে। অভিভাবকদের ক্ষেত্রে এই পরিবর্তনের অর্থ হলো, কিশোর-কিশোরীরা অ্যাকাউন্ট খোলার সময় ভুল বয়স দিয়ে থাকলেও তারা অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা পেতে পারে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত