Dhaka Sentinel-Bangla

জাপানকে হারিয়ে বিশ্বজয় নাইজেরিয়ার তরুণীদের

জাপানকে হারিয়ে বিশ্বজয় নাইজেরিয়ার তরুণীদের

ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে নাইজেরিয়া। ফাইনালে জাপানকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। এর মধ্য দিয়ে ফিফার এই টুর্নামেন্টে প্রথম আফ্রিকান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাইজেরিয়ার অনূর্ধ্ব-১৭ নারী দল, যা ‘ফ্লেমিঙ্গোস’ নামে পরিচিত।

মরক্কোর রাজধানী রাবাতের মোহাম্মদ ষষ্ঠ ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথমার্ধের ৩৯ মিনিটে এগিয়ে যায় নাইজেরিয়া।

দূরপাল্লার দুর্দান্ত শটে জাপানের জাল কাঁপিয়ে দলকে লিড এনে দেন আওয়াউ বাশিরু। তাঁর নেওয়া শটটি ঠেকাতে ব্যর্থ হন জাপানের গোলরক্ষক কৌ কাদোয়াকি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নাইজেরিয়া। ম্যাচের ৪৭ মিনিটে এস্থার স্টিফেনের বাড়ানো লম্বা পাস থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় জাপানের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ওলুয়েবুবে উমেজিয়াকু।

দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি জাপান। ম্যাচের ৮০ মিনিটে ফুকি ইতো একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান। এতে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি জাপান। নাইজেরিয়ার দৃঢ় রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান দলটি।

ফাইনালে জয়সূচক গোলসহ দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওলুয়েবুবে উমেজিয়াকু।

এর আগে ২০২২ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল নাইজেরিয়া। এবার টুর্নামেন্টের দশম আসরে এসে ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপা জিতে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল দলটি।

বিষয় : জাপান ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ নাইজেরিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


জাপানকে হারিয়ে বিশ্বজয় নাইজেরিয়ার তরুণীদের

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে নাইজেরিয়া। ফাইনালে জাপানকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। এর মধ্য দিয়ে ফিফার এই টুর্নামেন্টে প্রথম আফ্রিকান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাইজেরিয়ার অনূর্ধ্ব-১৭ নারী দল, যা ‘ফ্লেমিঙ্গোস’ নামে পরিচিত। মরক্কোর রাজধানী রাবাতের মোহাম্মদ ষষ্ঠ ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথমার্ধের ৩৯ মিনিটে এগিয়ে যায় নাইজেরিয়া। দূরপাল্লার দুর্দান্ত শটে জাপানের জাল কাঁপিয়ে দলকে লিড এনে দেন আওয়াউ বাশিরু। তাঁর নেওয়া শটটি ঠেকাতে ব্যর্থ হন জাপানের গোলরক্ষক কৌ কাদোয়াকি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নাইজেরিয়া। ম্যাচের ৪৭ মিনিটে এস্থার স্টিফেনের বাড়ানো লম্বা পাস থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় জাপানের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ওলুয়েবুবে উমেজিয়াকু। দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি জাপান। ম্যাচের ৮০ মিনিটে ফুকি ইতো একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান। এতে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি জাপান। নাইজেরিয়ার দৃঢ় রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান দলটি। ফাইনালে জয়সূচক গোলসহ দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওলুয়েবুবে উমেজিয়াকু। এর আগে ২০২২ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল নাইজেরিয়া। এবার টুর্নামেন্টের দশম আসরে এসে ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপা জিতে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল দলটি।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত