রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ২০৬টি মোটরসাইকেলসহ মোট ৩৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ২৭টি ট্রাক, ৪১টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২৭১টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১৩টি ট্রাক, ২৮টি ক্যাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ৮টি ট্রাক, ১৩টি ক্যাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৪টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ৩৬৩টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৫৯৪টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিষয় : মামলা ট্রাফিক পুলিশ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত