Dhaka Sentinel-Bangla

সরকারি খাল দখল করে দোকান, পানি প্রবাহ বন্ধের শঙ্কা

সরকারি খাল দখল করে দোকান, পানি প্রবাহ বন্ধের শঙ্কা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি খাল ও রাস্তার জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী বেপারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের খেতেরপাড়া বাসস্ট্যান্ডে বালিগাঁও ব্রিজসংলগ্ন সরকারি জায়গা দখল করে প্রায় সাতটি দোকান নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে সরকারি সম্পত্তি বেদখল হওয়ার পাশাপাশি খালের পানি প্রবাহ ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ববুড়দিয়া-খলাপাড়া-বালিগাঁও খালের ওপর এবং বালিগাঁও ব্রিজসংলগ্ন এলাকায় দোকান নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের দাবি, সরকারি খাল ও রাস্তার জায়গা দখল করেই এসব দোকান নির্মাণ করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাল ও রাস্তার জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতাসহ নানা সমস্যার সৃষ্টি হতে পারে। সরকারি সম্পত্তি দখল করে ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

অভিযুক্ত মোহাম্মদ আলী বেপারীর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, সরকারি জমি ও রাস্তা দখল করা গুরুতর অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি খাল ও রাস্তা দখলমুক্ত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : সরকারি খাল দখল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


সরকারি খাল দখল করে দোকান, পানি প্রবাহ বন্ধের শঙ্কা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি খাল ও রাস্তার জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী বেপারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের খেতেরপাড়া বাসস্ট্যান্ডে বালিগাঁও ব্রিজসংলগ্ন সরকারি জায়গা দখল করে প্রায় সাতটি দোকান নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে সরকারি সম্পত্তি বেদখল হওয়ার পাশাপাশি খালের পানি প্রবাহ ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ববুড়দিয়া-খলাপাড়া-বালিগাঁও খালের ওপর এবং বালিগাঁও ব্রিজসংলগ্ন এলাকায় দোকান নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের দাবি, সরকারি খাল ও রাস্তার জায়গা দখল করেই এসব দোকান নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাল ও রাস্তার জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতাসহ নানা সমস্যার সৃষ্টি হতে পারে। সরকারি সম্পত্তি দখল করে ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। অভিযুক্ত মোহাম্মদ আলী বেপারীর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, সরকারি জমি ও রাস্তা দখল করা গুরুতর অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি খাল ও রাস্তা দখলমুক্ত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত