Dhaka Sentinel-Bangla
জাতীয়

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ড ও মার্কিন সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু

দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ড ও মার্কিন সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু
ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে কোস্ট গার্ড ও মার্কিন সেনাবাহিনী। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এ মহড়া চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার করাই এ মহড়ার মূল লক্ষ্য। পাশাপাশি যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অভিন্ন কৌশল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন। এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা বাড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এই মহড়া। এ ধরনের যৌথ প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও গভীর হচ্ছে।

একই সঙ্গে একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন অঙ্গীকার আরও সুদৃঢ় হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ড ও মার্কিন সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে কোস্ট গার্ড ও মার্কিন সেনাবাহিনী। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এ মহড়া চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার করাই এ মহড়ার মূল লক্ষ্য। পাশাপাশি যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অভিন্ন কৌশল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন। এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা বাড়বে। বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এই মহড়া। এ ধরনের যৌথ প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও গভীর হচ্ছে। একই সঙ্গে একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন অঙ্গীকার আরও সুদৃঢ় হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত