Dhaka Sentinel-Bangla

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় ৫ মামলা, সকাল থেকে গ্রেফতার ২৯

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় ৫ মামলা, সকাল থেকে গ্রেফতার ২৯

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। এদিকে সোমবার সকাল থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মহিদুল ইসলাম। তিনি জানান, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজ সোমবাব সকাল থেকে মিরপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম জানান, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে গতকাল রবিবার মিরপুরে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়।

পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। গতকাল মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ার ঘটনায় অন্তত ৫০ জন গ্রেফতার হয়।

বিষয় : গ্রেফতার মামলা মিরপুর শ্রমিক বিক্ষোভ সকাল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় ৫ মামলা, সকাল থেকে গ্রেফতার ২৯

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
সর্বনিম্ন মজুরি ৩০ হাজার করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। এদিকে সোমবার সকাল থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়েছে। শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মহিদুল ইসলাম। তিনি জানান, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজ সোমবাব সকাল থেকে মিরপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম জানান, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে গতকাল রবিবার মিরপুরে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। গতকাল মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ার ঘটনায় অন্তত ৫০ জন গ্রেফতার হয়।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত