রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৩৪ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ২০ জন, ডিবি ৬ জন ও এসআরইউ ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৫৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল, বিভিন্ন কোম্পানির ৩১১২টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান, একজন ভুক্তভোগী ও নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়।
রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিষয় : ডিএমপি

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত