Dhaka Sentinel-Bangla

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ গ্রেফতার ৮

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ গ্রেফতার ৮

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এসময় দুটি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার ইছাখালী ইউনিয়নের সমুদ্রপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রকল্পের ৪০ নম্বর গেট এলাকায় আরেকটি অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, সারগুলো সমুদ্রপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে উপকূলীয় এলাকায় নেওয়া হচ্ছিল। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

রোববার, ০১ নভেম্বর ২০২৬


মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ গ্রেফতার ৮

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এসময় দুটি ড্রাম ট্রাক আটক করা হয়েছে।  এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার ইছাখালী ইউনিয়নের সমুদ্রপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রকল্পের ৪০ নম্বর গেট এলাকায় আরেকটি অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, সারগুলো সমুদ্রপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে উপকূলীয় এলাকায় নেওয়া হচ্ছিল। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত