মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয়ে রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী সেমিনার ও পরিচিতি সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বসুন্ধরা শুভসংঘের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মিফতাহুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
প্রধান অতিথি নাজমুল হক বলেন, বাংলাদেশে বসুন্ধরা শুভসংঘকে মাদকবিরোধী এমন সভায় পেয়ে আমরা আনন্দিত। মাদকবিরোধী কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগের জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
সভায় বিশেষ অতিথি ও হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক দোয়েল বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, মাদকবিরোধী সেমিনার একটি ভালো উদ্যোগ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং মাদক প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা সম্ভব। এ উদ্যোগ অব্যাহত থাকলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা যাবে।
সভাপতির বক্তব্যে মো. মিফতাহুল ইসলাম বসুন্ধরা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাদক সমাজকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ সমস্যা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে চান তাঁরা।
আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি গুরুতর সমস্যা। মাদকের কারণে একজন মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, আর্থিক সংকট ও নানা সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতিচর্চা, স্বেচ্ছাসেবা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভার আগে নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মো. হাবিবুর রহমান হাবিব, মো. জাকির হোসেন, মো. শহিদুল ইসলাম সেবু মণ্ডল, মো. হারুণ অর রশিদ ও মো. ইয়তিমুল হাসান লিটন।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিফতাহুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
সহসভাপতি হিসেবে রয়েছেন মো. মাহমুদুল হাসান, মো. ফারুক মিয়া, মো. সুলতান মাহমুদ, মো. ফজলের রাব্বি, মোছা. শামিমা খাতুন ও মো. হযরত আলী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. মরিয়ম আখতার, মো. মেহেদী হাসান মুন্না, মো. ইসলাম মিয়া, মো. আনারুল হক, মো. রাশেদুল ইসলাম ও মো. তুষার মিয়া।
সাংগঠনিক সম্পাদক মো. সোবাহান সাদিক, সহসাংগঠনিক সম্পাদক মোছা. সুরভি আক্তার ও মো. মাহমুদ কলি, অর্থ সম্পাদক মো. আরফানুল হক শাওন, দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান, নারী বিষয়ক সম্পাদক মোছা. মর্জিনা আক্তার, ইভেন্ট সম্পাদক মো. খাইরুল ইসলাম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. রাকিব মিয়া এবং প্রচার সম্পাদক মো. আলমগীর।
এ ছাড়া সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, স্বাস্থ্য ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. আমান উল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. রাসেল মিয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মোছা. সুর্বনা খাতুন, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া, আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মোছা. ফরিদা বেগম এবং সমাজকল্যাণ সম্পাদক মোছা. জেরিন আক্তার জয়া দায়িত্ব পেয়েছেন।
কমিটির কার্যকরী সদস্যরা হলেন মো. রাহুল চৌধুরী, মো. সৌরভ শেখ, মো. সুমন মিয়া, মো. রায়হান মিয়া, মো. মিনু মিয়া, মো. আব্দুর রশিদ, মো. ফরিদুল ইসলাম ও মো. হেলাল মিয়া।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে পীরগঞ্জে একটি সচেতন, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত