Dhaka Sentinel-Bangla

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ একটি ইটভাটা ও একটি স'মিল উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার চর আফজল এলাকার মেসার্স আমানত ব্রিকসে এ অভিযান চালানো হয়।

সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকারের নেতৃত্বে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা মেসার্স আমানত ব্রিকসের ২টি চুল্লি বিনষ্ট এবং পানি ছিটিয়ে ও ভেঙ্গে ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া ভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যাবহারের জন্য স্থাপিত অবৈধ স'মিল উচ্ছেদ করা হয়।

অভিযানে পুলিশ, আনসার, পরিবেশ অধিদপ্তর, বন কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরগ সদস্যরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসন থেকে জানানো হয়, জেলাব্যাপী ধারাবাহিকভাবে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

বিষয় : লক্ষ্মীপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ একটি ইটভাটা ও একটি স'মিল উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার চর আফজল এলাকার মেসার্স আমানত ব্রিকসে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকারের নেতৃত্বে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা মেসার্স আমানত ব্রিকসের ২টি চুল্লি বিনষ্ট এবং পানি ছিটিয়ে ও ভেঙ্গে ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া ভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যাবহারের জন্য স্থাপিত অবৈধ স'মিল উচ্ছেদ করা হয়। অভিযানে পুলিশ, আনসার, পরিবেশ অধিদপ্তর, বন কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরগ সদস্যরা উপস্থিত ছিলেন।  জেলা প্রশাসন থেকে জানানো হয়, জেলাব্যাপী ধারাবাহিকভাবে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত