Dhaka Sentinel-Bangla

এক দিনে ডেঙ্গুতে প্রাণ গেলো ৫ জনের, হাসপাতালে ভর্তি ২২১৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ২১৮ জন।  সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, রংপুর বিভাগে ১১৩ জন, বরিশাল বিভাগের ২৩২ জন এবং সিলেট বিভাগে ৪০ জন আক্রান্ত হয়েছেন।  আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। এদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ৩৮৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৩৮৯ জন। 

এক দিনে ডেঙ্গুতে প্রাণ গেলো ৫ জনের, হাসপাতালে ভর্তি ২২১৮