Dhaka Sentinel-Bangla

মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায়

মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায়

মৌসুম পেরিয়ে গেলেও কমছে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা দুটোই অনেক বেশি। এ রোগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু হয়েছে আরো আট জনের। এরমধ্যে সাত জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৫ জন।

এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আক্রান্ত ৬৩ হাজার ৩৫ জন এবং মৃত্যু ২৩১ জন। এদিকে হামের উপসর্গে একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে প্রায় দেড় হাজার শিশু।  

গতকাল বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত বছর ২০২৫ সালের ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর পরিসংখ্যান বলছে—চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোই অনেক বেশি। বর্ষা মৌসুম পেরিয়ে গেলেও কমছে না রোগটির প্রকোপ। যা আতঙ্ক সৃষ্টি করেছে দেশ জুড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন রোগী ভর্তি হয়েছে।

হাম পরিস্থিতি :

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮১ জন, রাজশাহীতে ৩৭ জন, সিলেটে ১৭৫ জন, চট্টগ্রামে ২৪৮ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ১৪৫ জন এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায়

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
মৌসুম পেরিয়ে গেলেও কমছে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা দুটোই অনেক বেশি। এ রোগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু হয়েছে আরো আট জনের। এরমধ্যে সাত জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আক্রান্ত ৬৩ হাজার ৩৫ জন এবং মৃত্যু ২৩১ জন। এদিকে হামের উপসর্গে একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে প্রায় দেড় হাজার শিশু।   গতকাল বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত বছর ২০২৫ সালের ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর পরিসংখ্যান বলছে—চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোই অনেক বেশি। বর্ষা মৌসুম পেরিয়ে গেলেও কমছে না রোগটির প্রকোপ। যা আতঙ্ক সৃষ্টি করেছে দেশ জুড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন রোগী ভর্তি হয়েছে। হাম পরিস্থিতি : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮১ জন, রাজশাহীতে ৩৭ জন, সিলেটে ১৭৫ জন, চট্টগ্রামে ২৪৮ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ১৪৫ জন এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত