Dhaka Sentinel-Bangla

‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ

‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ
সূচনা আক্তার

সকালে মুঠোফোনে খবর আসে, তাঁদের বোন আর বেঁচে নেই। স্বামী রুবেল ফোন করে বলেছেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে পশ্চিম জুরাইনের ভাড়া বাসায় ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে খাটের ওপর সূচনা আক্তারের (২৫) নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

সূচনার গলায় দড়ি প্যাঁচানো ছিল। সে সময় বাসায় তাঁর স্বামী রুবেল ছিলেন না। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা সূচনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সূচনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। তাঁর বাবার নাম মৃত সুলতান মিয়া। তিন বছর আগে একই কারখানায় কাজ করার সুবাদে মো. রুবেলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা পালিয়ে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাঁদের বিয়ে মেনে নেননি।

সূচনার বড় ভাই মো. আকাশ প্রথম আলোকে বলেন, বিয়ের কিছুদিন পর তাঁরা জানতে পারেন, রুবেল আগে আরও একটি বিয়ে করেছেন। তাঁর সেই স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন। এ নিয়ে সূচনা ও রুবেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রুবেল কোনো কাজকর্ম করতেন না, নেশাগ্রস্ত ছিলেন। প্রায়ই সূচনার কাছে টাকা চাইতেন। টাকা দিতে না চাইলে তাঁকে নির্যাতন করতেন।

আকাশ আরও বলেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সূচনা নির্যাতনের বিষয়গুলো মুখ বুজে সহ্য করতেন। কাউকে তেমন কিছু জানাতেন না। সোমবার রাতেও তাঁকে মারধর করা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন।

আকাশের অভিযোগ, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকালে মৃত্যুর খবর দিয়ে রুবেল বাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় তাঁরা শ্যামপুর থানায় হত্যা মামলা করেছেন।

ময়নাতদন্ত শেষে সূচনার মরদেহ দাফনের জন্য নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আকাশ।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সময় সূচনাকে মারধর করা হতো। তাঁর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিষয় : দাম্পত্য কলহ মরদেহ উদ্ধার মামলা হত্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নারী নির্যাতন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
সকালে মুঠোফোনে খবর আসে, তাঁদের বোন আর বেঁচে নেই। স্বামী রুবেল ফোন করে বলেছেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে পশ্চিম জুরাইনের ভাড়া বাসায় ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে খাটের ওপর সূচনা আক্তারের (২৫) নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। সূচনার গলায় দড়ি প্যাঁচানো ছিল। সে সময় বাসায় তাঁর স্বামী রুবেল ছিলেন না। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা সূচনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সূচনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। তাঁর বাবার নাম মৃত সুলতান মিয়া। তিন বছর আগে একই কারখানায় কাজ করার সুবাদে মো. রুবেলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা পালিয়ে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাঁদের বিয়ে মেনে নেননি। সূচনার বড় ভাই মো. আকাশ প্রথম আলোকে বলেন, বিয়ের কিছুদিন পর তাঁরা জানতে পারেন, রুবেল আগে আরও একটি বিয়ে করেছেন। তাঁর সেই স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন। এ নিয়ে সূচনা ও রুবেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রুবেল কোনো কাজকর্ম করতেন না, নেশাগ্রস্ত ছিলেন। প্রায়ই সূচনার কাছে টাকা চাইতেন। টাকা দিতে না চাইলে তাঁকে নির্যাতন করতেন। আকাশ আরও বলেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সূচনা নির্যাতনের বিষয়গুলো মুখ বুজে সহ্য করতেন। কাউকে তেমন কিছু জানাতেন না। সোমবার রাতেও তাঁকে মারধর করা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। আকাশের অভিযোগ, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকালে মৃত্যুর খবর দিয়ে রুবেল বাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় তাঁরা শ্যামপুর থানায় হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে সূচনার মরদেহ দাফনের জন্য নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আকাশ। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সময় সূচনাকে মারধর করা হতো। তাঁর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত