Dhaka Sentinel-Bangla

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান
ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করে শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না। কারণ এই দেশ আমাদের সকলের।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘ঠিক আছে, একাই করেন, তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো? সেটাও বলা হচ্ছে না।’

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের স্পষ্ট বক্তব্য ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁরা ‘অকার্যকর’ দেখতে পাচ্ছেন বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জাতির সামনে স্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান উদ্যোগ দাবি করেছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি আর্মি গলফ ক্লাবেও গিয়ে এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে, থানার গেটে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন হয়েছে, আজকে দুজন সেখানে আহত হয়েছে।’

সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে একজন তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেওয়া, সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, এসব বিষয়ে আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হয়ে ক্রমাগত অবনতি হচ্ছে। এতগুলো ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কাকে, কোথায় গ্রেপ্তার করেছে তার কোনো হদিস নেই। বরং সাধারণ মানুষ তিন-চারজনকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে।

দেশে বিজিবি, এসবি, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক বাহিনী থাকার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, গত দুই-চার দিনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সংসদে বক্তব্য দেবেন বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দুই দিন পার হলেও কোনো উদ্যোগ বা বক্তব্য দেখা যায়নি।

শফিকুর রহমান বলেন, ‘তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই, কোনোভাবে দায় এড়ানো যাবে না।’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, ‘এই ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম না, আমাদের অফিস তালাবদ্ধ করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটা বৈধ দল ছিলাম, সেখান থেকে ঘর থেকে বের হতে পারিনি।’

শফিকুর রহমান জানান, তখন একটি মিছিল বের করার আগেই তাঁদের ধারণা থাকত- অন্তত দুটি মামলা হবে এবং কয়েকজনকে কারাগারে যেতে হবে। কিন্তু এখন ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটলেও আইন প্রয়োগের দৃশ্যমান কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় এ নেতা।

বিষয় : জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতি সরকার বিরোধী দল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করে শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না। কারণ এই দেশ আমাদের সকলের।’ আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘ঠিক আছে, একাই করেন, তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো? সেটাও বলা হচ্ছে না।’ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের স্পষ্ট বক্তব্য ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁরা ‘অকার্যকর’ দেখতে পাচ্ছেন বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জাতির সামনে স্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান উদ্যোগ দাবি করেছেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি আর্মি গলফ ক্লাবেও গিয়ে এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে, থানার গেটে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন হয়েছে, আজকে দুজন সেখানে আহত হয়েছে।’ সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে একজন তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেওয়া, সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন। শফিকুর রহমান বলেন, এসব বিষয়ে আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হয়ে ক্রমাগত অবনতি হচ্ছে। এতগুলো ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কাকে, কোথায় গ্রেপ্তার করেছে তার কোনো হদিস নেই। বরং সাধারণ মানুষ তিন-চারজনকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। দেশে বিজিবি, এসবি, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক বাহিনী থাকার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, গত দুই-চার দিনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সংসদে বক্তব্য দেবেন বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দুই দিন পার হলেও কোনো উদ্যোগ বা বক্তব্য দেখা যায়নি। শফিকুর রহমান বলেন, ‘তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই, কোনোভাবে দায় এড়ানো যাবে না।’ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, ‘এই ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম না, আমাদের অফিস তালাবদ্ধ করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটা বৈধ দল ছিলাম, সেখান থেকে ঘর থেকে বের হতে পারিনি।’ শফিকুর রহমান জানান, তখন একটি মিছিল বের করার আগেই তাঁদের ধারণা থাকত- অন্তত দুটি মামলা হবে এবং কয়েকজনকে কারাগারে যেতে হবে। কিন্তু এখন ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটলেও আইন প্রয়োগের দৃশ্যমান কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় এ নেতা।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত