Dhaka Sentinel-Bangla

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আসল লড়াই হবে যেখানে

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আসল লড়াই হবে যেখানে

দক্ষিণ এশীয় ফুটবলে এখন অন্যতম চর্চিত বিষয় বংশোদ্ভুত বা প্রবাসী ফুটবলার। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে প্রি-টুর্নামেন্ট প্রেস কনফারেন্সেও এ নিয়ে মত প্রকাশ করেছেন বিভিন্ন দলের কোচ ও খেলোয়াড়েরা। সর্বাধিক ১৮ জন বংশোদ্ভুত ফুটবলার নিয়ে টুর্নামেন্ট খেলতে এসেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ২৮ জনের স্কোয়াডেও প্রবাসী খেলোয়াড় কম নয়, সংখ্যাটা ১১ জন। দু’দল যখন আগামীকাল একে অপরের বিপক্ষে মাঠে নামবে, তখন ফোকাস থাকবে বংশোদ্ভুত খেলোয়াড়দের ওপরও।

আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপে ‌‘এ’ গ্রুপের শেষ খেলায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। স্বাগতিকরা নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। কাল বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে তখন স্কোয়াডে থাকতে পারেন একাধিক বংশোদ্ভুত খেলোয়াড়। লঙ্কানদের দলেও সেই সংখ্যাটা একাধিক থাকার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে এগিয়ে থাকার পরও ২-২ গোলে ড্র করেছে। কালকের ম্যাচটি তাদের জন্য মরা-বাঁচার। হারলেই বিদায়ঘন্টা বেজে যাবে।

এই গ্রুপের মধ্যে কেবল দুটি ম্যাচ খেলেছে ভুটান। টেবিলের তলানিতে থাকা দলটির পয়েন্ট ১। শ্রীলঙ্কার পয়েন্টও তাদের সমান ১। তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ সবার ওপরে। তবে কাল বাংলাদেশ এক পয়েন্ট পেলে গ্রুপ সেরা হবে। আর শ্রীলঙ্কাকে গ্রুপ সেরা হতে যদি-কিন্তু ছাড়াই জিততে হবে। এমন ম্যাচে চাপ থাকবে লঙ্কানদের ওপরই। তবে তাদের দলে এমন কিছু ফুটবলার রয়েছে যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

এই দলটির অন্যতম বড় নাম ডিল্লন ডি সিলভা। শ্রীলঙ্কার ১০ নম্বর জার্সীধারী অক্সফোর্ড সিটির এ উইঙ্গার তাদের দলের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। লঙ্কান জার্সিতে ২১ ম্যাচে ৫ গোল তার নামের পাশে। সবশেষ ভুটান ম্যাচে খেলার জন্য খুব বেশি সময় পাননি তিনি। কোচ আবদুল্লাহ আল মুতাইরি তাঁকে মাঠে নামান ম্যাচের ৬৩ মিনিটে। এই দলের আরেক উইঙ্গার অলিভার কেলার্ট। ভুটান ম্যাচে দলের দুটি গোলেই অবদান রয়েছে অস্ট্রেলিয়ান লিগে খেলা এই উইঙ্গারের।

সাফ টুর্নামেন্টে সবেচেয়ে ব্যালান্সড দলের তকমা অনায়েসেই দেওয়া যায় শ্রীলঙ্কাকে। দলটির সব পজিশনেই অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। ফরোয়ার্ডে তাদের বিকল্প হিসেবে আছেন ওয়েড ডেকারের মতো ফুটবলার। সেন্টার ফরোয়ার্ড হিসেবে যিনি খেলে থাকেন অস্ট্রেলিয়ার সেকেন্ড টায়ারের ডেনডিনং সিটি ক্লাবের হয়ে। ২০২৪ সালে লঙ্কানদের জার্সিতে খেলার পর দুটি গোলও করেছেন ৬ ফুট উচ্চতার ডেকার।

শ্রীলঙ্কার অ্যাটাকিং মিডফিল্ডে স্যাম ডুরান্ট খেলেন সাইপ্রাস সেকেন্ড টায়ারে। আরেক অ্যাটাকিং মিডফিল্ডার রাহুল সুরেশ খেলেন অস্ট্রেলিয়ার সেকেন্ড টায়ারে। ক্লদিও কামার্ক কনেখট শ্রীলঙ্কার প্রধান ডিফেন্ডার। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার খেলেন জার্মান তৃতীয় টায়ারের ক্লাব ভাল্ডহফ মানহাইম-এ। অর্থাৎ সব পজিশনেই শ্রীলঙ্কার প্রবাসী ফুটবলারের উপস্থিতি।

বাংলাদেশ দলে রক্ষণের নেতা অবশ্যই তপু বর্মণ। তবে বসুন্ধরা কিংস ডিফেন্ডারের অনুপস্থিতিতে জিদান ইউসুফ ভালো করেছেন ভুটান ম্যাচে। এছাড়া লেফট-ব্যাকে জায়ান আহমেদ কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, তবে প্রথম ম্যাচে ভালো করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার। ওই ম্যাচে তারিক কাজী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। বাংলাদেশের জার্সিতে ৪১ ম্যাচ খেলা রাইট ব্যাক বর্তমানে খেলেন ভুটানের পারো এফসিতে।

মিডফিল্ডে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম হামজা চৌধুরী। ২০২৫ সালের মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয় সাবেক লেস্টার সিটির তারকার। তারপর থেকে বাংলাদেশের মধ্যমাঠের মনি হয়ে গেছেন তিনি। সাফে প্রথম ম্যাচটি মিস করেছেন বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়। সোমবার ঢাকায় এসে বিকেলেই দলের অনুশীলনে যোগ দেন তিনি। সব ঠিক থাকলে বাংলাদেশকে মাঠে নেতৃত্ব দেবেন দেশের জার্সিতে ৪ গোল করা হামজা। যাকে কেবল বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা তারকা ফুটবলার বলা হয়। মাঝ মাঠে হামজার সঙ্গে আছেন আরেক অভিজ্ঞ মুখ সমিত সোম। কানাডা প্রবাসী এই ফুটবলার আসার পর থেকেই বাংলাদেশের হয়ে নজর কেড়েছেন। কালও তাঁর দিকে তাকিয়ে থাকবে সমর্থকেরা।

লাল সবুজদের আক্রমণে দুশ্চিন্তার জায়গা স্পষ্ট। রোনান সুলিভানের ছিটকে যাওয়ার পর ‘নম্বর নাইন’ পজিশনে প্রথম ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ফরোয়ার্ডে বাংলাদেশকে ভরসা দিতে পারেন সোমবার ঢাকায় পা রাখা ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। সবশেষ ফিফা আসিয়ান কাপে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় ফারহানের। ওই টুর্নামেন্টেই দেশের জার্সিতে প্রথম গোলের দেখাও পান এই লেফট উইঙ্গার। এছাড়া ইতালিয়ান ক্লাবে খেলা ফাহামেদুল ইসলাম, মাহে খানরাও আছেন।

প্রবাসী বনাম প্রবাসীর দ্বৈরথে কাল কোন দল এগিয়ে যায় এখন সেটিই দেখার অপেক্ষা। তবে নির্ভার বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কাকে হারাতে। গ্রুপ সেরা হলে সেমিফাইনালে সম্ভাব্য পাকিস্তানকে পেতে পারে বাংলাদেশ। আর টুর্নামেন্টের অন্যতম শক্তিধর শ্রীলঙ্কাকে যে হারানো যায় সেটি তো ভুটানই দেখিয়ে দিয়েছে।

কাগজে-কলমে কিংবা শক্তিমত্তার বিচারে ভুটান টুর্নামেন্টে কিছুটা খর্ব শক্তির দল! তারা যেভাবে শ্রীলঙ্কাকে রুখে দিয়েছে, এমনকি ম্যাচটি ভুটান জিততেও পারত, কিছুটা ভাগ্য সহায় আর পেনাল্টি মিস না হলে জয়ী দল হিসেবে ৮ নভেম্বর ভুটানই মাঠ ছাড়ত। যদিও তা হয়নি, তবে বলা যায় দলটি বাংলাদেশের বড় ‘উপকারই’ করেছে, শ্রীলঙ্কার বিপক্ষে কীভাবে খেলতে হয় সেটি দেখিয়ে দিয়েছে তারা। বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি ম্যাচটি মাঠে বসেই দেখেছেন। নিশ্চয়ই শ্রীলঙ্কা বধের ছকও এঁকে রেখেছেন।

বিষয় : ফুটবল সাফ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আসল লড়াই হবে যেখানে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
দক্ষিণ এশীয় ফুটবলে এখন অন্যতম চর্চিত বিষয় বংশোদ্ভুত বা প্রবাসী ফুটবলার। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে প্রি-টুর্নামেন্ট প্রেস কনফারেন্সেও এ নিয়ে মত প্রকাশ করেছেন বিভিন্ন দলের কোচ ও খেলোয়াড়েরা। সর্বাধিক ১৮ জন বংশোদ্ভুত ফুটবলার নিয়ে টুর্নামেন্ট খেলতে এসেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ২৮ জনের স্কোয়াডেও প্রবাসী খেলোয়াড় কম নয়, সংখ্যাটা ১১ জন। দু’দল যখন আগামীকাল একে অপরের বিপক্ষে মাঠে নামবে, তখন ফোকাস থাকবে বংশোদ্ভুত খেলোয়াড়দের ওপরও। আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপে ‌‘এ’ গ্রুপের শেষ খেলায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। স্বাগতিকরা নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। কাল বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে তখন স্কোয়াডে থাকতে পারেন একাধিক বংশোদ্ভুত খেলোয়াড়। লঙ্কানদের দলেও সেই সংখ্যাটা একাধিক থাকার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে এগিয়ে থাকার পরও ২-২ গোলে ড্র করেছে। কালকের ম্যাচটি তাদের জন্য মরা-বাঁচার। হারলেই বিদায়ঘন্টা বেজে যাবে। এই গ্রুপের মধ্যে কেবল দুটি ম্যাচ খেলেছে ভুটান। টেবিলের তলানিতে থাকা দলটির পয়েন্ট ১। শ্রীলঙ্কার পয়েন্টও তাদের সমান ১। তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ সবার ওপরে। তবে কাল বাংলাদেশ এক পয়েন্ট পেলে গ্রুপ সেরা হবে। আর শ্রীলঙ্কাকে গ্রুপ সেরা হতে যদি-কিন্তু ছাড়াই জিততে হবে। এমন ম্যাচে চাপ থাকবে লঙ্কানদের ওপরই। তবে তাদের দলে এমন কিছু ফুটবলার রয়েছে যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এই দলটির অন্যতম বড় নাম ডিল্লন ডি সিলভা। শ্রীলঙ্কার ১০ নম্বর জার্সীধারী অক্সফোর্ড সিটির এ উইঙ্গার তাদের দলের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। লঙ্কান জার্সিতে ২১ ম্যাচে ৫ গোল তার নামের পাশে। সবশেষ ভুটান ম্যাচে খেলার জন্য খুব বেশি সময় পাননি তিনি। কোচ আবদুল্লাহ আল মুতাইরি তাঁকে মাঠে নামান ম্যাচের ৬৩ মিনিটে। এই দলের আরেক উইঙ্গার অলিভার কেলার্ট। ভুটান ম্যাচে দলের দুটি গোলেই অবদান রয়েছে অস্ট্রেলিয়ান লিগে খেলা এই উইঙ্গারের। সাফ টুর্নামেন্টে সবেচেয়ে ব্যালান্সড দলের তকমা অনায়েসেই দেওয়া যায় শ্রীলঙ্কাকে। দলটির সব পজিশনেই অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। ফরোয়ার্ডে তাদের বিকল্প হিসেবে আছেন ওয়েড ডেকারের মতো ফুটবলার। সেন্টার ফরোয়ার্ড হিসেবে যিনি খেলে থাকেন অস্ট্রেলিয়ার সেকেন্ড টায়ারের ডেনডিনং সিটি ক্লাবের হয়ে। ২০২৪ সালে লঙ্কানদের জার্সিতে খেলার পর দুটি গোলও করেছেন ৬ ফুট উচ্চতার ডেকার। শ্রীলঙ্কার অ্যাটাকিং মিডফিল্ডে স্যাম ডুরান্ট খেলেন সাইপ্রাস সেকেন্ড টায়ারে। আরেক অ্যাটাকিং মিডফিল্ডার রাহুল সুরেশ খেলেন অস্ট্রেলিয়ার সেকেন্ড টায়ারে। ক্লদিও কামার্ক কনেখট শ্রীলঙ্কার প্রধান ডিফেন্ডার। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার খেলেন জার্মান তৃতীয় টায়ারের ক্লাব ভাল্ডহফ মানহাইম-এ। অর্থাৎ সব পজিশনেই শ্রীলঙ্কার প্রবাসী ফুটবলারের উপস্থিতি। বাংলাদেশ দলে রক্ষণের নেতা অবশ্যই তপু বর্মণ। তবে বসুন্ধরা কিংস ডিফেন্ডারের অনুপস্থিতিতে জিদান ইউসুফ ভালো করেছেন ভুটান ম্যাচে। এছাড়া লেফট-ব্যাকে জায়ান আহমেদ কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, তবে প্রথম ম্যাচে ভালো করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার। ওই ম্যাচে তারিক কাজী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। বাংলাদেশের জার্সিতে ৪১ ম্যাচ খেলা রাইট ব্যাক বর্তমানে খেলেন ভুটানের পারো এফসিতে। মিডফিল্ডে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম হামজা চৌধুরী। ২০২৫ সালের মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয় সাবেক লেস্টার সিটির তারকার। তারপর থেকে বাংলাদেশের মধ্যমাঠের মনি হয়ে গেছেন তিনি। সাফে প্রথম ম্যাচটি মিস করেছেন বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়। সোমবার ঢাকায় এসে বিকেলেই দলের অনুশীলনে যোগ দেন তিনি। সব ঠিক থাকলে বাংলাদেশকে মাঠে নেতৃত্ব দেবেন দেশের জার্সিতে ৪ গোল করা হামজা। যাকে কেবল বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা তারকা ফুটবলার বলা হয়। মাঝ মাঠে হামজার সঙ্গে আছেন আরেক অভিজ্ঞ মুখ সমিত সোম। কানাডা প্রবাসী এই ফুটবলার আসার পর থেকেই বাংলাদেশের হয়ে নজর কেড়েছেন। কালও তাঁর দিকে তাকিয়ে থাকবে সমর্থকেরা। লাল সবুজদের আক্রমণে দুশ্চিন্তার জায়গা স্পষ্ট। রোনান সুলিভানের ছিটকে যাওয়ার পর ‘নম্বর নাইন’ পজিশনে প্রথম ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ফরোয়ার্ডে বাংলাদেশকে ভরসা দিতে পারেন সোমবার ঢাকায় পা রাখা ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। সবশেষ ফিফা আসিয়ান কাপে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় ফারহানের। ওই টুর্নামেন্টেই দেশের জার্সিতে প্রথম গোলের দেখাও পান এই লেফট উইঙ্গার। এছাড়া ইতালিয়ান ক্লাবে খেলা ফাহামেদুল ইসলাম, মাহে খানরাও আছেন। প্রবাসী বনাম প্রবাসীর দ্বৈরথে কাল কোন দল এগিয়ে যায় এখন সেটিই দেখার অপেক্ষা। তবে নির্ভার বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কাকে হারাতে। গ্রুপ সেরা হলে সেমিফাইনালে সম্ভাব্য পাকিস্তানকে পেতে পারে বাংলাদেশ। আর টুর্নামেন্টের অন্যতম শক্তিধর শ্রীলঙ্কাকে যে হারানো যায় সেটি তো ভুটানই দেখিয়ে দিয়েছে। কাগজে-কলমে কিংবা শক্তিমত্তার বিচারে ভুটান টুর্নামেন্টে কিছুটা খর্ব শক্তির দল! তারা যেভাবে শ্রীলঙ্কাকে রুখে দিয়েছে, এমনকি ম্যাচটি ভুটান জিততেও পারত, কিছুটা ভাগ্য সহায় আর পেনাল্টি মিস না হলে জয়ী দল হিসেবে ৮ নভেম্বর ভুটানই মাঠ ছাড়ত। যদিও তা হয়নি, তবে বলা যায় দলটি বাংলাদেশের বড় ‘উপকারই’ করেছে, শ্রীলঙ্কার বিপক্ষে কীভাবে খেলতে হয় সেটি দেখিয়ে দিয়েছে তারা। বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি ম্যাচটি মাঠে বসেই দেখেছেন। নিশ্চয়ই শ্রীলঙ্কা বধের ছকও এঁকে রেখেছেন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত