Dhaka Sentinel-Bangla

কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ, ফেসবুকে ভাইরাল

কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ, ফেসবুকে ভাইরাল
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম পাওয়ার কাপল পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান বিবাহবন্ধনে আবদ্ধের একযুগ পেরিয়েছে। ২০১২ সালের ১৬ অক্টোবর বান্দ্রায় অভিনেতার বাসভবনে একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেন। 

২০০৮ সালে ‘তশন’ সিনেমার সেটে শুরু হওয়া সেই প্রেমের সম্পর্ক এর মধ্যেই চৌদ্দ বছর পার করেছেন তারা। এখনো অটুট রয়েছে তাদের দাম্পত্যজীবন।  তাদের ঘর আলো করে এসেছে দুই পুত্র তৈমুর ও জেহ। সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার শোয়ে এসে কারিনা কাপুরের রাতের অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেন সাইফ আলি খান।

দেখতে দেখতে এ তারকা দম্পতির বেলা অনেক গড়িয়েছে। তাদের বিবাহিত জীবনের চৌদ্দ বছর কাটিয়ে ফেলেছেন তারা। কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র কাউচে হাজির হয়ে অভিনেতা সাইফ আলি খান ফাঁস করলেন পতৌদির বেগম কারিনা কাপুরের এমন এক অদ্ভুত রাতের অভ্যাসের কথা, যা সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।

আরও পড়ুনআরও পড়ুনপরীমনি বাদ, দাওয়াত পেতে পারেন অপু কিংবা বুবলী

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও সূত্রে জানা গেছে, হোস্ট কপিল শর্মা তাদের ১৪ বছরের বিবাহিত জীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য সম্পর্কে জানতে চান। উত্তরে কারিনা জানান যে, তাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়। কিন্তু তখনই মাঝপথে সাইফ মজা করে বলেন— ‘ও শুধু ঘি খায় না, রাতে শোবার সময় পায়েও ঘি মাখে।’ কারিনাও তা স্বীকার করে জানান যে, এটি ত্বকের পক্ষে দারুণ উপকারী।

এর পরেই হাসির ছলে সাইফ আলি খান একটি রাতের মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেন দর্শকদের সঙ্গে। তিনি বলেন, ‘ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ। অথচ আমাদের বেডরুম থেকে রাতেরবেলা ধাবার মতো গন্ধ বেরোচ্ছে।’ 

সাইফের এই মন্তব্যে স্টুডিওর সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়েন। এমনকি কারিনাও হাসি চেপে ধরে রাখতে পারেননি। শোয়ে উপস্থিত অর্চনা পূরণ সিংকে নিয়েও এর পর নানা রসিকতা করেন কপিল শর্মা।

প্রসঙ্গত, কারিনা কাপুর খানকে সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম থ্রিলার সিনেমা ‘দায়রা’য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে সাইফকে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

বিষয় : সাইফ আলি খান কারিনা কাপুর খান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Dhaka Sentinel-Bangla

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ, ফেসবুকে ভাইরাল

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
বলিউডের অন্যতম পাওয়ার কাপল পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান বিবাহবন্ধনে আবদ্ধের একযুগ পেরিয়েছে। ২০১২ সালের ১৬ অক্টোবর বান্দ্রায় অভিনেতার বাসভবনে একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেন।  ২০০৮ সালে ‘তশন’ সিনেমার সেটে শুরু হওয়া সেই প্রেমের সম্পর্ক এর মধ্যেই চৌদ্দ বছর পার করেছেন তারা। এখনো অটুট রয়েছে তাদের দাম্পত্যজীবন।  তাদের ঘর আলো করে এসেছে দুই পুত্র তৈমুর ও জেহ। সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার শোয়ে এসে কারিনা কাপুরের রাতের অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেন সাইফ আলি খান। দেখতে দেখতে এ তারকা দম্পতির বেলা অনেক গড়িয়েছে। তাদের বিবাহিত জীবনের চৌদ্দ বছর কাটিয়ে ফেলেছেন তারা। কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র কাউচে হাজির হয়ে অভিনেতা সাইফ আলি খান ফাঁস করলেন পতৌদির বেগম কারিনা কাপুরের এমন এক অদ্ভুত রাতের অভ্যাসের কথা, যা সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। আরও পড়ুনআরও পড়ুনপরীমনি বাদ, দাওয়াত পেতে পারেন অপু কিংবা বুবলী সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও সূত্রে জানা গেছে, হোস্ট কপিল শর্মা তাদের ১৪ বছরের বিবাহিত জীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য সম্পর্কে জানতে চান। উত্তরে কারিনা জানান যে, তাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়। কিন্তু তখনই মাঝপথে সাইফ মজা করে বলেন— ‘ও শুধু ঘি খায় না, রাতে শোবার সময় পায়েও ঘি মাখে।’ কারিনাও তা স্বীকার করে জানান যে, এটি ত্বকের পক্ষে দারুণ উপকারী। এর পরেই হাসির ছলে সাইফ আলি খান একটি রাতের মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেন দর্শকদের সঙ্গে। তিনি বলেন, ‘ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ। অথচ আমাদের বেডরুম থেকে রাতেরবেলা ধাবার মতো গন্ধ বেরোচ্ছে।’  সাইফের এই মন্তব্যে স্টুডিওর সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়েন। এমনকি কারিনাও হাসি চেপে ধরে রাখতে পারেননি। শোয়ে উপস্থিত অর্চনা পূরণ সিংকে নিয়েও এর পর নানা রসিকতা করেন কপিল শর্মা। প্রসঙ্গত, কারিনা কাপুর খানকে সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম থ্রিলার সিনেমা ‘দায়রা’য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে সাইফকে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

Dhaka Sentinel-Bangla

​Founder & CEO: Rimon Hasan  CEO & Editor-in-Chief: Juwel Mia Managing Director: Tanjim Tohin

কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত